৫/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০৮-[১১] - আল্লাহর প্রতি প্রকৃত লজ্জা

মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা - দ্বিতীয় অনুচ্ছেদ

আল্লাহর সাথে লজ্জা করার আসল হক

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬০৮-[১১]

وَعَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ نَبِيَّ اللّهِ ﷺ قَالَ ذَاتَ يَوْمٍ لِأَصْحَابِه: «اسْتَحْيُوا مِنَ اللّهِ حَقَّ الْحَيَاءِ» قَالُوا: إِنَّا نَسْتَحْيِىْ مِنَ اللّهِ يَا نَبِيَّ اللّهِ وَالْحَمْدُ لِلّهِ قَالَ: «لَيْسَ ذلِكَ وَلَكِنَّ مَنِ اسْتَحْيى مِنَ اللّهِ حَقَّ الْحَيَاءِ فَلْيَحْفَظِ الرَّأْسَ وَمَا وَعى وَلْيَحْفَظِ الْبَطْنَ وَمَا حَوى وَلْيَذْكُرِ الْمَوْتُ وَالْبِلى وَمَنْ أَرَادَ الْاخِرَةَ تَرَكَ زِينَةَ الدُّنْيَا فَمَنْ فَعَلَ ذلِكَ فَقَدِ اسْتَحْيى مِنَ اللّهِ حَقَّ الْحَيَاءِ».رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيْثٌ غَرِيْبٌ

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

একবার নবী (ﷺ) সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর সাথে লজ্জা করার মত লজ্জা করো। সাহাবীগণ বললেন, আমরা আল্লাহর সাথে লজ্জা করছি, হে আল্লাহর রাসূল! সকল প্রশংসা আল্লাহর জন্য। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, লজ্জার মতো লজ্জা এটা নয় যা তোমরা বলছ। বরং প্রকৃত লজ্জা এমন যে, যখন ব্যক্তি লজ্জার হাক্ব আদায় করে সে যেন মাথা ও মাথার সাথে যা কিছু আছে তার হিফাযত করে। পেট ও পেটের সাথে যা কিছু আছে তারও হিফাযত করে। তার উচিত মৃত্যু ও তার হাড়গুলো পঁচে গলে যাবার কথা স্মরণ করে। যে ব্যক্তি পরকালের কল্যাণ চায়, সে যেন দুনিয়ার চাকচিক্য ও জৌলুশ ছেড়ে দেয়। অতএব, যে ব্যক্তি এসব কাজ করল, সে ব্যক্তিই আল্লাহ সাথে লজ্জার হাক্ব আদায় করল। [১]

[১] হাসান লিগায়রিহী : আত্ তিরমিযী ২৪৫৮, ইবনু আবী শায়বাহ্ ৩৪৩২০, আহমাদ ৩৬৭১, মুসতাদরাক লিল হাকিম ৭৯১৫, সহীহ আত্ তারগীব ১৭২৪, সহীহ আল জামি‘ আস্ সগীর ৯৩৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬০৮-[১১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবীদের বলেন, আল্লাহর সাথে লজ্জা করার মতো লজ্জা করো। সাহাবীরা বললেন, তারা আল্লাহর সাথে লজ্জা করেন। তখন নবী صلى الله عليه وسلم বুঝিয়ে দিলেন, প্রকৃত লজ্জা শুধু মুখের দাবি নয়। যে আল্লাহর লজ্জার হক আদায় করতে চায়, সে মাথা ও মাথার সাথে যা আছে তা হিফাযত করবে, পেট ও পেটের সাথে যা আছে তা হিফাযত করবে। সে মৃত্যু এবং হাড়-গোড় পচে যাওয়ার কথা স্মরণ করবে। আর যে আখিরাতের কল্যাণ চায়, সে দুনিয়ার চাকচিক্যকে অগ্রাধিকার দেবে না। এই হাদিস লজ্জা, আত্মসংযম, মৃত্যু স্মরণ ও আখিরাতের প্রতি মনোযোগের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর প্রতি প্রকৃত লজ্জা আচরণে প্রকাশ পায়।
  • মাথা, চিন্তা, চোখ, কান ও জ্ঞানকে হিফাযত করা দরকার।
  • পেট ও পেটের সাথে জড়িত বিষয়গুলো হালাল-হারামের সাথে সম্পর্কিত।
  • মৃত্যু ও আখিরাত স্মরণ দুনিয়ার চাকচিক্য থেকে মন সরাতে সাহায্য করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন