৫/৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬২৮-[১৩] - মুমিনের রূহের খুশবু
মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয় - তৃতীয় অনুচ্ছেদ
মুমিনের রূহের খুশবু ও আসমানের কথা
মিশকাতুল মাসাবীহ : ১৬২৮-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬২৮-[১৩]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللّهِ ﷺ قَالَ: «إِذَا خَرَجَتْ رُوْحُ الْمُؤْمِنِ تَلَقَّاهَا مَلَكَانِ يُصْعِدَانِهَا». قَالَ حَمَّادٌ: فَذَكَرَ مِنْ طِيْبِ رِيْحِهَا وَذَكَرَ الْمِسْكَ قَالَ: «وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ: رُوحٌ طَيِّبَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الْأَرْضِ صَلَّى اللّهُ عَلَيْكِ وَعَلى جَسَدٍ كُنْتِ تُعَمِّرِينَه فَيُنْطَلَقُ بِه إِلى رَبِّه ثُمَّ يَقُولُ: انْطَلِقُوا بِه إِلى اخِرِ الْأَجَلِ». قَالَ: «وَإِنَّ الْكَافِرَ إِذَا خَرَجَتْ رُوحُه» قَالَ حَمَّادٌ: وَذَكَرَ مِنْ نَتَنِهَا وَذَكَرَ لَعْنَهَا. «وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ: رُوحٌ خَبِيثَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الْأَرْضِ فَيُقَالُ: انْطَلِقُوا بِه إِلى اخِرِ الْأَجَلِ» قَالَ أَبُو هُرَيْرَةَ: فَرَدَّ رَسُوْلُ اللهِ ﷺ رَيْطَةً كَانَت عَلَيْهِ عَلى أَنْفِه هَكَذَا.رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন মুমিনদের রূহ (তার শরীর থেকে) বের হয়, তখন দুইজন মালাক (ফেরেশতা) তার কাছে আসেন, তাকে নিয়ে আকাশের দিকে রওনা হন। পরবর্তী রাবী হাম্মাদ বলেন, এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) অথবা আবূ হুরায়রাহ (রাঃ) ঐ ব্যক্তির রূহের খুশবু ও মিস্কের কথা উল্লেখ করলেন। তারপর তিনি রাসূল (ﷺ) বলেন, তখন আকাশবাসীরা বলবে, পাক-পবিত্র রূহ জমিন হতে এসেছে। তারপর তার রূহকে উদ্দেশ করে বলবে, তোমার ওপর আল্লাহ রহ্মাত করুন এবং শরীরের প্রতি, কারণ তুমি একে সঠিকভাবে ব্যবহার করেছ। এরপর এরা একে আল্লাহর কাছে আর্শে আযীমে নিয়ে যাবে। তখন আল্লাহ হুকুম দেবেন, তাকে নিয়ে যাও, কিয়ামাত পর্যন্ত তাকে অবকাশ দাও।আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কাফির ব্যক্তির রূহ তার শরীর থেকে বের করে আনা হয়, অতঃপর তিনি তার দুর্গন্ধের কথা উল্লেখ করলেন। তার প্রতি লা'নাতের উল্লেখ করলেন। তারপর বললেন, যখন তাদের রূহ আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছে তখন আকাশবাসী বলেন, একটি নাপাক রূহ জমিন হতে এসেছে, তাকে নিয়ে যাও এবং কিয়ামাত পর্যন্ত তাকে রেখে দাও। আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদরের কোণা তার নাকের উপর টেনে দিলেন (যেন দুর্গন্ধ হতে বাঁচতে চাইলেন)। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ২৮৭২, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫০৪।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬২৮-[১৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুমিন ও কাফিরের রূহ বের হওয়ার পরের অবস্থা বর্ণিত হয়েছে। মুমিনের রূহ বের হলে দুই ফেরেশতা আসে এবং তাকে আকাশের দিকে নিয়ে যায়। বর্ণনায় তার খুশবু ও মিসকের কথা এসেছে। আকাশবাসীরা বলে, জমিন থেকে পবিত্র রূহ এসেছে। তারা রূহ ও সেই দেহের জন্য রহমতের কথা বলে, কারণ সে দেহকে ভালোভাবে ব্যবহার করেছিল। তারপর তাকে আল্লাহর কাছে নেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়ার নির্দেশ আসে। অন্যদিকে কাফিরের রূহের দুর্গন্ধ ও লানতের কথা উল্লেখ আছে। তার সম্পর্কে আকাশবাসীরা বলে, জমিন থেকে নাপাক রূহ এসেছে। এই হাদিস মুমিনের রূহ, দেহের দায়িত্ব এবং আখিরাতের পথে মানুষের অবস্থার কথা মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুমিনের রূহ সম্মান ও রহমতের সাথে নেওয়া হয়।
- দেহকে সঠিক কাজে ব্যবহার করা বড় দায়িত্ব।
- কাফিরের রূহের অবস্থা কঠিনভাবে বর্ণিত হয়েছে।
- মৃত্যুর পর রূহের অবস্থা মানুষের বিশ্বাস ও জীবনের সাথে যুক্ত।
