৫/৩. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬২৭-[১২] - নেক ও খারাপ রূহের পরিণতি

মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয় - তৃতীয় অনুচ্ছেদ

রূহ কবজের সময় নেক ও খারাপ আত্মার অবস্থা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬২৭-[১২]

وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «الْمَيِّتُ تَحْضُرُهُ الْمَلَائِكَةُ فَإِذَا كَانَ الرَّجُلُ صَالِحًا قَالُوا: اخْرُجِىْ أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ كَانَتْ فِي الْجَسَدِ الطَّيِّبِ اخْرُجِىْ حَمِيدَةً وَأَبْشِرِىْ بِرَوْحٍ وَرَيْحَانٍ وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ فَلَا تَزَالُ يُقَالُ لَهَا ذلِكَ حَتّى تَخْرُجَ ثُمَّ يُعْرَجُ بِهَا إِلَى السَّمَاءِ فَيُفْتَحَ لَهَا فَيُقَالُ: مَنْ هذَا؟ فَيَقُولُونَ: فُلَانٌ فَيُقَالُ: مَرْحَبًا بِالنَّفسِ الطَّيِّبَةِ كَانَتْ فِي الْجَسَدِ الطَّيِّبِ ادْخُلِىْ حَمِيدَةً وَأَبْشِرِي بِرَوْحٍ وَرَيْحَانٍ وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ فَلَا تَزَالُ يُقَالُ لَهَا ذلِكَ حَتّى تَنْتَهِيَ إِلَى السَّمَاءِ الَّتِىْ فِيْهَا اللّهُ فَإِذَا كَانَ الرَّجُلُ السُّوءُ قَالَ: اخْرُجِىْ أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيْثَةُ كَانَتْ فِي الْجَسَدِ الْخَبِيثِ اخْرُجِىْ ذَمِيمَةً وَأَبْشِرِىْ بِحَمِيمٍ وَغَسَّاقٍ وَاخَرَ مِنْ شَكْلِه أَزْوَاجٌ فَمَا تَزَالُ يُقَالُ لَهَا ذلِكَ حَتّى تَخْرُجَ ثُمَّ يُعْرَجُ بِهَا إِلَى السَّمَاءِ فَيُفْتَحُ لَهَا فَيُقَالُ: مَنْ هذَا؟ فَيُقَالُ: فُلَانٌ فَيُقَالُ: لَا مَرْحَبًا بِالنَّفْسِ الْخَبِيثَةِ كَانَتْ فِي الْجَسَدِ الْخَبِيثِ ارْجِعِىْ ذَمِيمَةً فَإِنَّهَا لَا تُفْتَحُ لَه أَبْوَابُ السَّمَاءِ فَتُرْسَلُ مِنَ السَّمَاءِ ثُمَّ تَصِيرُ إِلَى الْقَبْر».رَوَاهُ ابْنُ مَاجَهْ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমূর্ষু ব্যক্তির নিকট (ফেরেশতাগণ) আগমন করেন। যদি সে ব্যক্তি নেক ও সালিহ হয় মালাকগণ বলেন, পবিত্র দেহে অবস্থানকারী হে পবিত্র নাফ্স! বের হয়ে আসো। আল্লাহ ও মাখলূক্বের নিকট তুমি প্রশংসিত হয়েছ। তোমার জন্য আনন্দ ও প্রশান্তির, জান্নাতের পবিত্র রিয্ক্বের, আর আল্লাহর সাথে সাক্ষাতের শুভ সংবাদ, আল্লাহ তোমার ওপরে রাগান্বিত নন। তার নিকট মালায়িকাহ্ (ফেরেশতাগণ) অনবরত এ কথা বলতে থাকবেন যে পর্যন্ত রূহ বের হয়ে না আসবে।তারপর মালায়িকাহ্ তা নিয়ে আকাশের দিকে চলে যাবেন। আকাশের দরজা তার জন্য খুলে দেয়া হয়। জিজ্ঞেস করা হয়, এ কে? তারা বলেন, অমুক। তখন বলা হয়, পবিত্র দেহে অবস্থানকারী পবিত্র আত্মাকে স্বাগতম! প্রশংসিত অবস্থায় প্রবেশ কর এবং আনন্দ ও প্রশান্তির এবং এমন রবের সুসংবাদ গ্রহণ কর যিনি রাগান্বিত নন। তাকে অনবরত এ কথা বলা হতে থাকে, শেষ পর্যন্ত সে ঐ আকাশে পৌঁছে যায় যেখানে আল্লাহ আছেন। আর যদি লোকটা খারাপ হয় (অর্থাৎ কাফির হয়) তখন রূহ কবয করার মালাক (ফেরেশতা) বলেন, হে খবীস আত্মা যা খবীস শরীরে ছিলে, এ অবস্থায়ই শরীর হতে বের হয়ে এসো। তোমার জন্য গরম পানি, পুঁজ ও অন্যান্য নিকৃষ্ট আহারের সুসংবাদ। এই মৃত্যুপথযাত্রীর কাছে বার বার মালায়িকাহ্ এ কথা বলতে থাকবে, যে পর্যন্ত তার রূহ বের হয়ে না আসবে।তারপর তারা তার রূহকে আসমানের দিকে নিয়ে যাবে। তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হবে। জিজ্ঞেস করা হবে, এ ব্যক্তি কে? জবাব দেয়া হবে, ‘অমুক ব্যক্তি’। এবার বলা হবে, এ খবীস জীবনের জন্য কোন স্বাগতম নেই,যা অপবিত্র দেহে ছিল। তুমি ফিরে চলে যাও, তোমার বদনাম করা হয়েছে। তোমার জন্য আসমানের দরজা খুলে দেয়া হবে না। বস্তুত তাকে আসমান থেকে ছুঁড়ে ফেলা হবে এবং সে ক্ববরের মধ্যে এসে পড়বে। (ইবনে মাজাহ্) [১]

[১] সহীহ : ইবনু মাজাহ্ ৪২৬২, আহমাদ ৮৭৭০, সহীহ আল জামি‘ আস্ সগীর ১৯৬৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬২৭-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মৃত্যুর সময় মানুষের রূহের অবস্থা বর্ণনা করা হয়েছে। যদি ব্যক্তি নেক ও সালিহ হয়, ফেরেশতারা তাকে পবিত্র আত্মা বলে ডাকে এবং শান্তি, পবিত্র রিযক, জান্নাত ও আল্লাহর সাক্ষাতের শুভ সংবাদ দেয়। তার রূহকে আকাশের দিকে নেওয়া হয় এবং তার জন্য দরজা খোলা হয়। অন্যদিকে, খারাপ ব্যক্তির রূহকে নিকৃষ্ট আত্মা বলা হয়। তার জন্য গরম পানি, পুঁজ ও নিকৃষ্ট আহারের কথা বলা হয়। তার জন্য আকাশের দরজা খোলা হয় না, বরং তাকে ফিরিয়ে দেওয়া হয়। হাদিসটি রূহ কবজ, মৃত্যুর বাস্তবতা, নেক আমলের মূল্য এবং কুফরের ভয়াবহ পরিণতি সম্পর্কে শক্ত শিক্ষা দেয়। এতে মানুষকে নিজের শেষ পরিণতি নিয়ে ভাবতে বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেক আত্মার জন্য মৃত্যুর সময় সুসংবাদ আসে।
  • খারাপ আত্মার জন্য মৃত্যুর সময় কঠিন বার্তা আসে।
  • আকাশের দরজা খোলা বা বন্ধ হওয়া রূহের অবস্থার সাথে যুক্ত।
  • দুনিয়ার জীবন শেষ হলেও মানুষের পরিণতি শুরু হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন