৫/৪. অধ্যায়ঃ
মাইয়্যিতের গোসল ও কাফন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৪১-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৪১-[৮]
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنْ رَسُولِ اللّهِ ﷺ قَالَ: «خَيْرُ الْكَفَنِ الْحُلَّةُ وَخَيْرُ الْأُضْحِيَةِ الْكَبْشُ الْأَقْرَنُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বলেছেনঃ সবচেয়ে উত্তম ‘কাফন’ হলো “হুল্লাহ্”, আর সর্বোত্তম কুরবানীর পশু হলো শিংওয়ালা দুম্বা। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩১৫৬, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ২৮৮১, য‘ঈফ আত্ তারগীব ৬৭৯। কারণ এর সানাদে হাতিম বিন আবী নাসর একজন মাজহূল রাবী যেমনটি হাফিয ইবনু হাজার (রহঃ) বলেছেন।
