৫/৪. অধ্যায়ঃ
মাইয়্যিতের গোসল ও কাফন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৪০-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৪০-[৭]
وَعَنْ أَبِىْ سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّه لَمَّا حَضَرَهُ الْمَوْتُ. دَعَا بِثِيَابٍ جُدُدٍ فَلَبِسَهَا ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «الْمَيِّتُ يُبْعَثُ فِي ثِيَابِهِ الَّتِىْ يَمُوتُ فِيهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি নতুন কাপড় আনালেন এবং তা পরিধান করলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মুর্দাকে (হাশরের দিন) সে কাপড়েই উঠানো হবে, যে কাপড়ে সে মৃত্যুবরণ করে। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৩১১৪, মুসতাদরাক লিল হাকিম ১২৬০, সহীহ আত্ তারগীব ৩৫৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬০৩।
