৫/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৩৫-[২] - নবী صلى الله عليه وسلم-এর কাফনের বিবরণ

মাইয়্যিতের গোসল ও কাফন - প্রথম অনুচ্ছেদ

‘মৃত্যুর গোসল ও কাফন দান’ তথা তার হুকুম আহকাম ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। জ্ঞাতব্য যে মৃত ব্যক্তি গোসলের হুকুম সম্পর্কে মতানৈক্য রয়েছে।জমহূরদের মতে মৃত ব্যক্তিকে গোসলদান করা ফারযে কিফায়াহ্ জীবিতদের ওপর। আর এ ব্যাপারে মালিকীদের মাঝে মতভেদ রয়েছে তাদের কেউ বলেছে ওয়াজিব। জমহূরদের মতে আবার কেউ বলেছে সুন্নাতে কিফায়াহ্। এরূপ মতভেদ ইবনু রুশদ বিদায়াতে ও হাফিয ফাতহুল বারীতে উল্লেখ করেছেন।ওয়াজিব এর স্বপক্ষে দলীল নবী (ﷺ) মুহরিম মৃত্যু ব্যক্তির ব্যাপারে বলেছেন(اغسلوه) তাকে গোসল দান করা আর আগত উম্মু ‘আত্বিয়্যার হাদীস (اغسلنها) তোমরা তাকে গোসল করাবে।আমি (ভাষ্যকার) বলি, মৃতদের গোসলের বিষয়টি এই শারী‘আতে অকাট্যভাবে প্রমাণিত আর নবী (ﷺ)-এর যামানায় এমনটি শোনা যায়নি যে, শাহীদ ব্যতিরেকে কেউ মৃত্যুবরণ করেছে আর তার গোসল করা হয়নি। বরং এই শারী‘আতে মৃত্যুদের গোসল আমাদের পিতা আদম (আঃ) হতে প্রমাণিত।মুসতাদরাক হাকিম-এর বর্ণনায় উবাই ইবনে কা‘ব নবী (ﷺ) হতে বর্ণনা করেন যখন আদম (আঃ) মারা গেলেন তখন মালায়িকাহ্ (ফেরেশতারা) বেজোড়ভাবে গোসল করালেন পানি দ্বারা এবং তার জন্য লাহদ কবরের ব্যবস্থা করলেন এবং মালায়িকাহ্ বললেন, এটা আদম সন্তানদের সুন্নাহ।আর মতানৈক্য রয়েছে মৃত ব্যক্তির গোসল কি ‘ইবাদাত না শুধুমাত্র ময়লা হতে পরিষ্কার। প্রসিদ্ধ মত জমহূরের নিকট গোসল হল এটা ‘ইবাদাত। এতে শর্তারোপ করা হয় যা শর্ত করা ওয়াজিব ও মানদুব গোসলে।

নবী صلى الله عليه وسلم-এর কাফন: তিন সাদা কাপড়ের শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৩৫-[২]

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: إِنَّ رَسُولَ اللّهِ ﷺ كُفِّنَ فِىْ ثَلَاثَةِ أَثْوَابٍ يَمَانِيَّةٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ لَيْسَ فِيهَا قَمِيْصٌ وَلَا عِمَامَةٌ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে তিন কাপড়ে কাফন দেয়া হয়েছিল। যা সাহুলিয়্যাহ্ সাদা সুতি কাপড় সাদা ইয়ামানী। এতে কোন সেলাই করা কুর্তা ছিল না, পাগড়িও ছিল না। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১২৬৪, মুসলিম ৯৪১, নাসায়ী ১৮৯৮, ইবনু হিব্বান ১৪৬৯, মুয়াত্ত্বা মালিক ২৫৩, আহমাদ ২৫৬৮০, ইবনু হিব্বান ৩০৩৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬৭১, শারহুস্ সুন্নাহ্ ১৪৭৬।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৩৫-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা রাযি. বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে তিনটি সাদা ইয়ামানী সাহুলিয়্যাহ সূতি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। এতে সেলাই করা কুর্তা ছিল না এবং পাগড়ীও ছিল না। বর্ণনাটি কাফনের সরলতা, সাদা কাপড় এবং মৃতকে সম্মানের সাথে প্রস্তুত করার কথা মনে করিয়ে দেয়। এখানে অতিরিক্ত জাঁকজমকের কোনো উল্লেখ নেই; বরং সরল ও পরিষ্কার কাপড়ের কথা এসেছে। কাফন নিয়ে মানুষের মাঝে নানা প্রশ্ন থাকে—কত কাপড়, কী রঙ, কুর্তা বা পাগড়ী থাকবে কি না। এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর নিজের কাফনের বিবরণ পাওয়া যায়। তাই এটি কাফনের আদব ও সরলতার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তবে হাদিসে যা এসেছে, ব্যাখ্যাও তার মধ্যেই সীমিত রাখা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে তিনটি সাদা সূতি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল।
  • কাফনে সেলাই করা কুর্তা ও পাগড়ী ছিল না।
  • কাফনের ক্ষেত্রে সরলতা ও পরিচ্ছন্নতা গুরুত্ব পায়।
  • মৃতের প্রস্তুতিতে সম্মান বজায় রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন