৫/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৩৭-[৪] - ইহরাম অবস্থায় মৃতের কাফন

মাইয়্যিতের গোসল ও কাফন - প্রথম অনুচ্ছেদ

‘মৃত্যুর গোসল ও কাফন দান’ তথা তার হুকুম আহকাম ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। জ্ঞাতব্য যে মৃত ব্যক্তি গোসলের হুকুম সম্পর্কে মতানৈক্য রয়েছে।জমহূরদের মতে মৃত ব্যক্তিকে গোসলদান করা ফারযে কিফায়াহ্ জীবিতদের ওপর। আর এ ব্যাপারে মালিকীদের মাঝে মতভেদ রয়েছে তাদের কেউ বলেছে ওয়াজিব। জমহূরদের মতে আবার কেউ বলেছে সুন্নাতে কিফায়াহ্। এরূপ মতভেদ ইবনু রুশদ বিদায়াতে ও হাফিয ফাতহুল বারীতে উল্লেখ করেছেন।ওয়াজিব এর স্বপক্ষে দলীল নবী (ﷺ) মুহরিম মৃত্যু ব্যক্তির ব্যাপারে বলেছেন(اغسلوه) তাকে গোসল দান করা আর আগত উম্মু ‘আত্বিয়্যার হাদীস (اغسلنها) তোমরা তাকে গোসল করাবে।আমি (ভাষ্যকার) বলি, মৃতদের গোসলের বিষয়টি এই শারী‘আতে অকাট্যভাবে প্রমাণিত আর নবী (ﷺ)-এর যামানায় এমনটি শোনা যায়নি যে, শাহীদ ব্যতিরেকে কেউ মৃত্যুবরণ করেছে আর তার গোসল করা হয়নি। বরং এই শারী‘আতে মৃত্যুদের গোসল আমাদের পিতা আদম (আঃ) হতে প্রমাণিত।মুসতাদরাক হাকিম-এর বর্ণনায় উবাই ইবনে কা‘ব নবী (ﷺ) হতে বর্ণনা করেন যখন আদম (আঃ) মারা গেলেন তখন মালায়িকাহ্ (ফেরেশতারা) বেজোড়ভাবে গোসল করালেন পানি দ্বারা এবং তার জন্য লাহদ কবরের ব্যবস্থা করলেন এবং মালায়িকাহ্ বললেন, এটা আদম সন্তানদের সুন্নাহ।আর মতানৈক্য রয়েছে মৃত ব্যক্তির গোসল কি ‘ইবাদাত না শুধুমাত্র ময়লা হতে পরিষ্কার। প্রসিদ্ধ মত জমহূরের নিকট গোসল হল এটা ‘ইবাদাত। এতে শর্তারোপ করা হয় যা শর্ত করা ওয়াজিব ও মানদুব গোসলে।

ইহরাম অবস্থায় মৃত্যু: কাফন ও দাফনের নির্দেশ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৩৭-[৪]

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ رَجُلًا كَانَ مَعَ النَّبِيِّ ﷺ فَوَقَصَتْهُ نَاقَتُه وَهُوَ مُحْرِمٌ فَمَاتَ فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ وَلَا تَمَسُّوهُ بِطِيْبٍ وَلَا تُخَمِّرُوْا رَأْسَه فَإِنَّه يُبْعَثُ يَوْم الْقِيَامَة مُلَبِّيًا». (مُتَّفَقٌ عَلَيْهِ)وَسَنَذْكُرُ حَدِيثَ خَبَّابٍ: قَتْلُ مُصْعَبِ بْنِ عُمَيْرٍ فِي بَابِ جَامِعِ الْمَنَاقِبِ إِنْ شَاءَ اللّهُ

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি (হজ্জের সময়) নবী (ﷺ) এর সাথে ছিলেন। তার উটটি (তাকে পিঠ থেকে ফেলে দিয়ে) তার ঘাড় ভেঙে দিলো। তিনি ইহরাম অবস্থায় ছিলেন। এ অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দাও। আর তাকে তার দুইটি কাপড় দিয়ে কাফন দাও। তার গায়ে কোন সুগন্ধি লাগিও না, তার মাথাও ঢেক না। কারণ তাকে ক্বিয়ামাতের দিন ‘লাব্বায়ক’ বলা অবস্থায় উঠানো হবে। (বুখারী, মুসলিম) মুস’আব ইবনু ‘উমায়র (রাঃ) এর নিহত হওয়ার ঘটনা সম্পর্কিত খব্বাব (রাঃ)-এর হাদীসটি আমরা অচিরেই “সাহাবীগণের মর্যাদা” অধ্যায়ে উল্লেখ করব ইন্শা-আল্লা-হ। [১]

[১] সহীহ : বুখারী ১৮৫১, মুসলিম ১২০৬, নাসায়ী ২৮৫৩, ইবনু আবী শায়বাহ্ ৩৬২৫২, আহমাদ ১৮৫০, শারহুস্ সুন্নাহ্ ১৪৮০, ইরওয়া ৬৯৪, সহীহ আত্ তারগীব ১১১৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৩৭-[৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি হজের সময় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সাথে ছিলেন। তাঁর উট তাঁকে ফেলে দেয় এবং ঘাড় ভেঙে তিনি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেন। তখন নবী صلى الله عليه وسلم বলেন, তাকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দিতে, তার দুইটি কাপড় দিয়ে কাফন দিতে, তার গায়ে সুগন্ধি না লাগাতে এবং তার মাথা না ঢাকতে। কারণ তিনি কিয়ামতের দিন লাব্বায়েক বলা অবস্থায় উঠানো হবেন। এই হাদিসে ইহরাম অবস্থায় মৃত ব্যক্তির জন্য আলাদা নির্দেশ এসেছে। সাধারণ কাফনের আলোচনার সাথে এখানে ইহরামের অবস্থা যুক্ত হয়েছে। তাই হাদিসটি মৃতের গোসল, ইহরামের কাপড়, সুগন্ধি ব্যবহার না করা এবং মাথা না ঢাকার বিষয়টি স্পষ্ট করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইহরাম অবস্থায় মৃত ব্যক্তির বিশেষ নির্দেশ আছে।
  • পানি ও বরই পাতা দিয়ে গোসল দেওয়ার কথা এসেছে।
  • তার নিজের দুই কাপড়ে কাফন দেওয়ার নির্দেশ আছে।
  • সুগন্ধি না লাগানো ও মাথা না ঢাকার কথা হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন