৫/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৪৪-[১১] - মুস‘আব রা.-এর কাফন ও দুনিয়ার ভয়

মাইয়্যিতের গোসল ও কাফন - তৃতীয় অনুচ্ছেদ

মুস‘আব রা.-এর কাফন ও দুনিয়ার প্রাচুর্যের ভয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৪৪-[১১]

عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ أَنَّ عَبْدَ الرَّحْمنِ بْنَ عَوْفٍ أُتِيَ بِطَعَامٍ وَكَانَ صَائِمًا فَقَالَ: قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَهُوَ خَيْرٌ مِنِّىْ كُفِّنَ فِىْ بُرْدَةٍ إِنْ غُطِّيَ رَأْسُه بَدَتْ رِجْلَاهُ وَإِنْ غُطِّيَ رِجْلَاهُ بَدَا رَأْسُه وَأْرَاهُ قَالَ: وَقُتِلَ حَمْزَةُ وَهُوَ خَيْرٌ مِنِّىْ ثُمَّ بُسِطَ لَنَا مِنَ الدُّنْيَا مَا بُسِطَ أَوْ قَالَ: أُعْطِينَا مِنَ الدُّنْيَا مَا أُعْطِينَا وَلَقَدْ خَشِينَا أَنْ تَكُونَ حَسَنَاتُنَا عُجِّلَتْ لَنَا ثُمَّ جَعَلَ يَبْكِىْ حَتّى تَرَكَ الطَّعَامَ. رَوَاهُ البُخَارِيُّ

সা’দ ইবনু ইব্‌রাহীম (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর পিতা ইব্‌রাহীম (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, একবার ‘আবদুর রহ্‌মান ইবনু ‘আওফ (রাঃ) সাওম রেখেছিলেন। (সন্ধ্যায়) তাঁর খাবার আনানো হলো। তিনি বললেন উহুদ যুদ্ধের শহীদ মুস্‘আব ইবনু ‘উমায়র (রাঃ) আমার চেয়ে উত্তম ছিলেন। কিন্তু তাঁকে শুধু একটি চাদর দিয়ে দাফন করা হয়েছিল। এটা এমনই খাটো ছিল যে, যদি মাথা ঢাকা হত পা খুলে যেত আর পা ঢাকা হলে মাথা খুলে যেত। (সর্বশেষে [চাদর দিয়ে] তাঁর মাথা ঢেকে পাগুলোর উপর ‘ইযখির’ [ঘাস] দেয়া হয়েছিল)।(হাদীসের রাবী) ইব্‌রাহীম বলেন, আমার মনে হয় ‘আবদুর রহ্‌মান ইবনু ‘আওফ এ কথাও বলেছেন, (উহুদের) আরেক শহীদ হামযাহ্ও আমার চেয়ে উত্তম ছিলেন। (মুস্‘আব-এর মতো) তাঁরও এক চাদরে দাফন নাসীব হয়েছিল। (এখন মুসলিমদের দরিদ্র আল্লাহর ফযলে দূর হয়েছে) আমাদের জন্য এখন দুনিয়া বেশ প্রশস্ত হয়েছে, যা দৃশ্যমান। অথবা তিনি বলেছেন, “দুনিয়া এখন আমাদেরকে এতই পর্যাপ্ত পরিমাণে দেয়া হয়েছে যে, আমার ভয় হয় আমাদের নেক কাজের বিনিময় ফল আমরা মৃত্যুর আগে দুনিয়াতেই পেয়ে যাই কিনা। অতঃপর ‘আবদুর রহ্‌মান ইবনু আওফ কাঁদতে লাগলেন, এমনকি শেষ পর্যন্ত সামনের খাবারই ছেড়ে দিলেন। (বুখারী) [১]

[১] সহীহ : বুখারী ১২৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬৮৩।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৪৪-[১১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুর রহমান ইবনু আওফ রা.-এর হৃদয়ের গভীর ভয় ও বিনয়ের চিত্র দেখা যায়। তিনি সাওম রেখেছিলেন। খাবার আনা হলে তিনি উহুদের শহীদ মুস‘আব ইবনু উমায়র রা.-এর কথা স্মরণ করেন। মুস‘আব রা. তাঁর চেয়ে উত্তম ছিলেন, কিন্তু তাকে এত ছোট একটি চাদরে দাফন করা হয়েছিল যে মাথা ঢাকলে পা খুলে যেত, আর পা ঢাকলে মাথা খুলে যেত। বর্ণনায় হামযাহ রা.-এর কথাও এসেছে। এরপর আবদুর রহমান রা. দুনিয়ার প্রাচুর্য দেখে ভয় করলেন, নেক কাজের ফল দুনিয়াতেই পেয়ে যাচ্ছেন কি না। এই হাদিস ‘দুনিয়ার প্রাচুর্য’, ‘শহীদদের সরল জীবন’ এবং ‘আখিরাতের ভয়’ সম্পর্কে গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীরা দুনিয়ার প্রাচুর্য পেলেও আখিরাতের ব্যাপারে ভয় করতেন।
  • মুস‘আব রা.-এর সরল দাফন সাহাবীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল।
  • নেক মানুষের স্মরণ বিনয় ও আত্মসমালোচনার কারণ হতে পারে।
  • দুনিয়ার নেয়ামত দেখে গাফেল না হয়ে নিজের আমল নিয়ে ভাবা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন