১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৬-[২৭] - আল্লাহর সরল পথের দৃষ্টান্ত
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
আল্লাহর সরল পথ বনাম বিভ্রান্ত পথ
মিশকাতুল মাসাবীহ : ১৬৬-[২৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৬-[২৭]
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ خَطَّ لَنَا رَسُولُ اللهِ ﷺ خَطًّا ثُمَّ قَالَ هذَا سَبِيلُ اللهِ ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِيْنِه وَعَنْ شِمَالِه وَقَالَ هَذِه سُبُلٌ عَلى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ وَقَرَأَ وَإِنَّ هذَا صِرَاطِيْ مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ الاۤية. رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (আমাদেরকে বোঝাবার উদ্দেশে) একটি (সরল) রেখা টানলেন এবং বললেন, এটা আল্লাহর পথ। এরপর তিনি এ রেখার ডানে ও বামে আরো কয়েকটি রেখা টানলেন এবং বললেন, এগুলোও পথ। এসব প্রত্যেক পথের উপর শয়তান দাঁড়িয়ে থাকে। এরা (মানুষকে) তাদের পথের দিকে আহ্বান করে। অতঃপর তিনি তাঁর কথার প্রমাণ স্বরূপ কোরআনের এ আয়াত পাঠ করলেন :“নিশ্চয়ই এটাই আমার সহজ সরল পথ। অতএব তোমরা এ পথের অনুসরণ করে চলো...” (সূরা আন’আম ৬:১৬৩) আয়াতের শেষ পর্যন্ত)। [১]
[১] হাসান : আহমাদ ৪১৩১, নাসায়ী তাঁর ‘কুবরা’ গ্রন্থে ১১১৭৪, দারিমী ২০২।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৬-[২৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একটি সরল রেখা টেনে বলেন, এটি আল্লাহর পথ। তারপর ডানে-বামে আরও কয়েকটি রেখা টেনে বলেন, এগুলোও পথ, আর প্রতিটি পথের উপর শয়তান দাঁড়িয়ে মানুষকে ডাকছে। এরপর তিনি কুরআনের আয়াত পড়েন, যেখানে সরল পথ অনুসরণের নির্দেশ আছে। হাদিসের শিক্ষা খুব সহজ: সত্য পথ এক, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার মতো অনেক পথ আছে। সরল পথের হাদিস আমাদের শেখায়, দ্বীনের পথে চলতে হলে আল্লাহর পথ, নবীর শিক্ষা এবং সুন্নাহর নির্দেশ ধরে থাকতে হবে। ডানে-বামে নানা আহ্বান থাকলেও মূল পথ হারানো যাবে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর সরল পথকে দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে।
- বিভিন্ন ভুল পথ মানুষকে সত্য থেকে সরিয়ে নিতে পারে।
- নবী صلى الله عليه وسلم শিক্ষা বোঝাতে সহজ দৃষ্টান্ত ব্যবহার করতেন।
