১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৭-[২৮] - প্রবৃত্তি সুন্নাহর অধীন করা

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

মনের ইচ্ছা সুন্নাহর অধীন করার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৭-[২৮]

وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتّى يَكُوْنَ هَوَاهُ تَبَعًا لِّمَا جِئْتُ بِه. رَوَاهُ فِىْ شَرْح السُّنَّة وَقَالَ النَّوَوِىُّ فِىْ اَرْبَعِيْنِه هذَا حَدِيْثٌ صَحِيْحٌ رَوَيْنَاهُ فِىْ كِتَابِ الْحُجَّةِ بِاِسْنَادٍ صَحِيْحٍ

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মু’মিন হতে পারবে না যতক্ষণ না তার মনের প্রবৃত্তি আমার আনা দ্বীন ও শরী‘আতের অধীন না হবে-(শারহে সুন্নাহ)। ইমাম নাবাবী (রহঃ) তার “আরবা‘ঈন” গ্রন্থে বলেছেন, এটা একটা সহীহ হাদীস। আমরা কিতাবুল হুজ্জাত-এ হাদীসটি সহীহ সানাদসহ বর্ণনা করিছে। [১]

[১] য‘ঈফ : ইবনু আবু ‘আসিম-এর ‘আস্ সুন্নাহ’ ১৫। কারণ এর সানাদে নু‘আয়ম ইবনু হাম্মাদ নামক একজন দুর্বল রাবী রয়েছেন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৭-[২৮]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার মনের প্রবৃত্তি তাঁর আনা দ্বীন ও শরীয়তের অধীন হয়। এখানে মূল কথা হল, শুধু মুখে ঈমানের দাবি যথেষ্ট নয়; নিজের পছন্দ, অভ্যাস, ইচ্ছা ও সিদ্ধান্তকে নবী صلى الله عليه وسلم-এর শিক্ষা অনুযায়ী সাজাতে হয়। মানুষ অনেক সময় নিজের মন যা চায়, সেটাকেই ঠিক মনে করে। কিন্তু হাদিসটি শেখায়, মনের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে সুন্নাহর দিকে ফিরতে হবে। এটি আত্মশুদ্ধি, আনুগত্য এবং সুন্নাহ অনুসরণের গভীর শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নিজের ইচ্ছাকে দ্বীনের নির্দেশের অধীন করা ঈমানের দাবি।
  • সুন্নাহর বিপরীত পছন্দকে যাচাই করা দরকার।
  • মনের প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা ইসলামী জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন