১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৮-[২৯] - হারানো সুন্নাহ জীবিত করার ফজিলত
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
সুন্নাহ জীবিত করা ও বিদআতের ঝুঁকি
মিশকাতুল মাসাবীহ : ১৬৮-[২৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৮-[২৯]
وَعَنْ بِلاَلِ بْنِ الْحَارِثِ الْمُزَنِيْ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَه مِنَ الْأَجْرِ مِثْلَ اُجُوْرِ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنِ ابْتَدَعَ بِدْعَةَ ضَلَالَةً لَا يَرْضَاهَا اللهَ وَرَسُولُه كَانَ عَلَيْهِ مِنَ الْاِثْمِ مِثْلُ اۤثَامِ مَنْ عَمِلَ بِهَا لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا. ورَوَاهُ التِّرْمِذِيُّ
বিলাল ইবনু হারিস আল মুযানী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আমার কোন একটি সুন্নাতকে যিন্দা করেছে, যে সুন্নাত আমার পরে ছেড়ে দেয়া হয়েছিল, তার এত সাওয়াব হবে যত সাওয়াব এ সুন্নাত ‘আমালকারীদের হবে, কিন্তু সুন্নাতের উপর ‘আমালকারীদের সাওয়াবে কোন অংশ হ্রাস করা হবে না। আর যে ব্যক্তি গুমরাহীর নতুন (বিদ‘আত) পথ সৃষ্টি করবে, যাতে আল্লাহ ও তাঁর রাসূল রাযী-খুশী নন, তার জন্য সে সকল লোকের গুনাহ চাপিয়ে দেয়া হবে, যারা তার সাথে ‘আমাল করবে, অথচ তাদের গুনাহের কোন অংশ হ্রাস করবে না। [১]
[১] খুবই দুর্বল: তিরমিযী ২৬৭৭, ইবনু মাজাহ্ ২১০, য‘ঈফুত্ তারগীব ৪২। হাদীসের শব্দগুলো ইবনু মাজাতে। হাদীসের হুকুম বা মান সম্পর্কে ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন, এটি একটি হাসান স্তরের হাদীস। কিন্তু তার এ হুকুমটি প্রত্যাখ্যাত বা ভুল। কারণ হাদীসটির সানাদে ‘‘কাসীর ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আমর’’ নামক একজন মিথ্যুক রাবী রয়েছেন। যার সম্পর্কে ইমাম শাফি‘ঈ (রহঃ) ও আবূ দাঊদ (রহঃ) বলেছেনঃ সে মিথ্যার একটি রুকন বা স্তম্ভ। ইবনু হিব্বানও অনুরূপ বলেছেন।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৮-[২৯]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুটি বিপরীত পথ দেখিয়েছেন। প্রথমটি হল, তাঁর কোনো সুন্নাহ যদি পরে ছেড়ে দেওয়া হয়, আর কেউ সেটিকে আবার জীবিত করে, তবে সে সেই সুন্নাহতে আমলকারীদের মতো সাওয়াব পাবে; তবে আমলকারীদের সাওয়াব কমবে না। দ্বিতীয়টি হল, কেউ যদি এমন গুমরাহীর নতুন পথ তৈরি করে, যাতে আল্লাহ ও তাঁর রাসূল সন্তুষ্ট নন, তাহলে যারা সেটি অনুসরণ করবে তাদের গুনাহের মতো গুনাহ তার উপরও থাকবে; তবে অনুসারীদের গুনাহও কমবে না। হাদিসটি সুন্নাহ জীবিত করা, ভালো পথ দেখানো এবং বিদআত থেকে সতর্ক থাকার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পরিত্যক্ত সুন্নাহ চালু করা সাওয়াবের কারণ হতে পারে।
- গুমরাহ পথ চালু করলে অন্যদের গুনাহের দায়ও যুক্ত হতে পারে।
- দ্বীনে নতুন পথ তৈরির আগে আল্লাহ ও রাসূল صلى الله عليه وسلم-এর সন্তুষ্টি বিবেচ্য।
