৫/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৬০-[১৫] - চল্লিশজনের জানাযা ও শাফাআত
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
চল্লিশজন মুসলিমের জানাযা ও শাফাআতের হাদিস
মিশকাতুল মাসাবীহ : ১৬৬০-[১৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৬০-[১৫]
وَعَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللّهِ بْنِ عَبَّاسٍ أَنَّه مَاتَ لَهُ ابْنٌ بِقُدَيْدٍ أَوْ بِعُسْفَانَ فَقَالَ: يَا كُرَيْبُ انْظُرْ مَا اجْتَمَعَ لَه مِنَ النَّاسِ. قَالَ: فَخَرَجْتُ فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا لَه فَأَخْبَرْتُه فَقَالَ: تَقُولُ: هُمْ أَرْبَعُونَ؟ قَالَ: نَعَمْ. قَالَ: أَخْرِجُوهُ فَإِنِّىْ سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلى جَنَازَتِه أَرْبَعُونَ رَجُلًا لَا يُشْرِكُونَ بِاللّهِ شَيْئًا إِلَّا شَفَّعَهُمُ اللّهُ فِيهِ». رَوَاهُ مُسْلِمٌ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু আব্বাস-এর এক ছেলে (মাক্কার নিকটবর্তী) ’কুদায়দ’ অথবা ’উসফান’ নামক স্থানে মারা গিয়েছিল। তিনি আমাকে বললেন, হে কুরায়ব! জানাজার জন্য কেমন লোক জমা হয়েছে দেখো। কুরায়ব বলেন, আমি বের হয়ে দেখলাম, জানাজার জন্য কিছু লোক একত্রিত হয়েছে। অতঃপর তাকে আমি এ খবর জানালাম। তিনি বললেন, তোমার হিসেবে তারা কি চল্লিশজন হবে? আমি জবাব দিলাম, হ্যাঁ। ইবনু আব্বাস (রাঃ) তখন বললেন, তাহলে সালাতের জন্য তাকে বের করে আনো। কারণ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কোন মুসলিম মারা গেলে আল্লাহর সাথে শরীক করেনি এমন চল্লিশজন যদি তার জানাজার সালাত আদায় করে তাহলে আল্লাহ তা’আলা এ মৃত ব্যক্তির জন্য তাদের সুপারিশ কবুল করেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৯৪৮, আবূ দাঊদ ৩১৭০, আহমাদ ২৫০৯, ইবনু হিব্বান ৩০৮২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৬২১, সহীহ আত্ তারগীব ৩৫০৫, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৭০৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৬০-[১৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাযার সালাতে মুসলিমদের উপস্থিতি এবং মৃত ব্যক্তির জন্য শাফাআতের কথা এসেছে। ইবনু আব্বাস রা.-এর এক ছেলে কুদায়দ অথবা উসফান নামক স্থানে মারা গেলে তিনি কুরায়বকে লোকসংখ্যা দেখতে বলেন। কুরায়ব জানান, কিছু লোক জমা হয়েছে। ইবনু আব্বাস রা. জানতে চান, তারা কি চল্লিশজন হবে। যখন বলা হলো, হ্যাঁ, তখন তিনি জানাযার জন্য বের করতে বলেন। কারণ তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে বলতে শুনেছেন, কোনো মুসলিম মারা গেলে আল্লাহর সঙ্গে শরীক করে না এমন চল্লিশজন যদি তার জানাযার সালাত আদায় করে, আল্লাহ তাদের সুপারিশ তার ব্যাপারে কবুল করেন। এখানে মূল বিষয় হলো জানাযা, তাওহীদ এবং শাফাআত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাযায় মুসলিমদের উপস্থিতি মৃত ব্যক্তির জন্য কল্যাণের কারণ হতে পারে।
- হাদিসে চল্লিশজন শিরকমুক্ত মানুষের জানাযার কথা এসেছে।
- মৃত ব্যক্তির জন্য জানাযার সালাত ও সুপারিশের গুরুত্ব আছে।
- তাওহীদের বিষয়টি এই হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
