৫/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৬২-[১৭] - মুমিনদের সাক্ষ্য ও পরিণাম
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মুমিনদের সাক্ষ্য ও জানাযার শিক্ষামূলক বার্তা
মিশকাতুল মাসাবীহ : ১৬৬২-[১৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৬২-[১৭]
وَعَنْ أَنَسٍ قَالَ: مَرُّوْا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا. فَقَالَ النَّبِيُّ ﷺ: «وَجَبَتْ» ثُمَّ مَرُّوا بِأُخْرى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا. فَقَالَ: «وَجَبَتْ» فَقَالَ عُمَرُ: مَا وَجَبَتْ؟ فَقَالَ: «هذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَهذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا فَوَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُم شُهَدَاءُ اللهِ فِي الْأَرْضِ» مُتَّفق عَلَيْهِ وَفِي رِوَايَةٍ: «الْمُؤْمِنُونَ شُهَدَاءُ اللّهِ فِي الْأَرْضِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
সাহাবায়ে কিরাম (একবার) এক জানাযায় গেলেন। সেখানে তাঁরা মৃতের প্রশংসা করতে লাগলেন। নবী (ﷺ) তা শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। (ঠিক) এভাবে তাঁরা আর এক জানাযায় গেলেন সেখানে তাঁরা তার বদনাম করতে লাগলেন। তিনি (ﷺ) শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। এ কথা শুনে ‘উমর (রাঃ) জানতে চাইলেন। কি ওয়াজিব হয়ে গেছে? (হে আল্লাহর রাসূল!) তিনি (ﷺ) বললেনঃ তোমরা যে ব্যক্তির প্রশংসা করেছ, তার জন্য জান্নাত প্রাপ্তি ওয়াজিব হয়ে গেছে। আর যার বদনাম করেছ, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তারপর তিনি (ﷺ) বললেন, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। (বুখারী, মুসলিম; অন্য আর এক বর্ণনার ভাষা হলো তিনি বলেছেন, মু’মিন আল্লাহ তা’আলার সাক্ষী)। [১]
[১] সহীহ : বুখারী ১৩৬৭, ২৬৪২, মুসলিম ৯৪৯, আত্ তিরমিযী ১০৫৮, নাসায়ী ১৯৩২, আহমাদ ১২৯৩৮, সহীহ আত্ তারগীব ৩৫১৩, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৯৫০, শারহুস্ সুন্নাহ্ ১৫০৭।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৬২-[১৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, সাহাবায়ে কিরাম একটি জানাযায় মৃত ব্যক্তির প্রশংসা করলেন। নবী صلى الله عليه وسلم বললেন, ওয়াজিব হয়ে গেছে। আরেক জানাযায় তারা একজনের মন্দ আলোচনা করলেন, তখনও তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। পরে তিনি বুঝিয়ে দিলেন, যার ভালো বলা হয়েছে তার জন্য জান্নাত, আর যার মন্দ বলা হয়েছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। এরপর তিনি বলেন, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। এই হাদিসের মূল শিক্ষা হলো, মানুষের আমল ও চরিত্র সমাজে প্রভাব ফেলে। মৃত্যুর পর মানুষ সম্পর্কে সৎ মানুষের সাক্ষ্য একটি বড় বিষয়। তবে এই সাক্ষ্য বাস্তব পরিচিতির উপর, গুজব বা অন্যায় কথার উপর নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের ভালো চরিত্র মৃত্যুর পরও মানুষের মুখে ভালো সাক্ষ্য হয়ে থাকে।
- মুমিনদের সৎ সাক্ষ্য আল্লাহর কাছে গুরুত্ব রাখে।
- কারও সম্পর্কে ভালো বা মন্দ বলার ক্ষেত্রে সত্য ও ন্যায় বজায় রাখা দরকার।
- জীবিত অবস্থায় এমন আমল করা উচিত, যাতে মানুষ ভালো সাক্ষ্য দেয়।
