৫/৫. অধ্যায়ঃ
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৭৮-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৭৮-[৩৩]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مُسَاوِيهِمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের ভাল গুণগুলোই আলোচনা করো, তাদের খারাপ গুণ বা কাজগুলোর আলোচনা হতে বিরত থাকো। (আবূ দাঊদ, তিরমিযী) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৯০০, আত্ তিরমিযী ১০১৯, ইবনু হিব্বান ৩০২০, মুসতাদরাক লিল হাকিম ১৪২১, য‘ঈফ আত্ তারগীব ২০৬৩, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৭৩৯। ইমাম আত্ তিরমিযী (রহঃ) বলেন, রাবী ‘ইমরান ইবনু আনাস আল মাক্কী-কে ইমাম বুখারী (রহঃ) মুনকারুল হাদীস বলে অভিহিত করেছেন।
