৫/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৭৭-[৩২] - কবরের ফিতনা থেকে দোয়া

জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

জানাযায় কবরের ফিতনা ও আযাব থেকে দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৭৭-[৩২]

وَعَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ: صَلّى بِنَا رَسُولُ اللّهِ ﷺ عَلى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ فَسَمِعْتُه يَقُولُ: «اللّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ وَحَبْلِ جَوَارِكَ فَقِه مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ وَأَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ اللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيْمُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

ওয়াসিলাহ ইবনুল আসকা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নিয়ে একজন মুসলিম ব্যক্তির জানাজা সালাতে ইমামাত করলেন। আমরা তাঁকে (এ সালাতে) পড়তে শুনেছি, "আল্ল-হুম্মা ইন্না ফুলা-ন ইবনু ফুলা-ন ফী যিম্মাতিকা, ওয়া হাব্লি জাওয়া-রিকা ফাক্বিহী মিন ফিত্নাতিল ক্বব্রি ওয়া ’আযা-বিন্না-র, ওয়া আন্তা আহ্লুল ওফা-য়ি ওয়াল হাক্বি, আল্ল-হুম্মাগ্ফির লাহু ওয়ার্হাম্হ, ইন্নাকা আন্তাল গফুরুর রহীম" (অর্থাৎ হে আল্লাহ! অমুকের ছেলে অমুককে তোমার যিম্মায় ও তোমার প্রতিবেশীসুলভ নিরাপত্তায় সোপর্দ করলাম। অতএব তুমি তাকে কবরের ফিত্নাহ্ ও জাহান্নামের ’আযাব থেকে রক্ষা করো। তুমি ওয়াদা রক্ষাকারী ও সত্যের অধিকারী। হে আল্লাহ! তুমি তাকে মাফ করে দাও, তার উপর রহমত বর্ষণ করো, তুমি ক্ষমাশীল ও দয়াময়)। (আবূ দাঊদ, ইবনু মাজাহ্) [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৩২০২, ইবনু মাজাহ্ ১৪৯৯, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৬৩১।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৭৭-[৩২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওয়াসিলা ইবনুল আসকা রাঃ বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একজন মুসলিম ব্যক্তির জানাযার সালাতে ইমামতি করলেন এবং তিনি দোয়া পড়তে শুনলেন। দোয়ায় মৃত ব্যক্তিকে আল্লাহর জিম্মা ও নিরাপত্তায় সোপর্দ করা হয়েছে। আল্লাহর কাছে কবরের ফিতনা ও জাহান্নামের আযাব থেকে রক্ষা চাওয়া হয়েছে। এরপর বলা হয়েছে, আল্লাহ ওয়াদা রক্ষাকারী ও সত্যের অধিকারী। শেষে মৃতের জন্য মাগফিরাত ও রহমত চাওয়া হয়েছে। এই হাদিস জানাযার দোয়ার গভীরতা শেখায়। মৃত ব্যক্তির জন্য কেবল ক্ষমাই নয়, কবর ও আগুনের বিপদ থেকে নিরাপত্তাও চাওয়া হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাযায় মৃতকে আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করার দোয়া এসেছে।
  • কবরের ফিতনা ও জাহান্নামের আযাব থেকে রক্ষার দোয়া করা হয়েছে।
  • মৃত ব্যক্তির জন্য মাগফিরাত ও রহমত চাওয়া গুরুত্বপূর্ণ।
  • জানাযার দোয়া মনোযোগ দিয়ে শোনা ও শেখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন