৫/৫. অধ্যায়ঃ
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৭৪-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৭৪-[২৯]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা জানাযার সালাত আদায়ের সময় মৃত ব্যক্তির জন্য খালেস অন্তরে দোয়া করবে। (আবূ দাঊদ, ইবনু মাজাহ্) [১]
[১] হাসান : আবূ দাঊদ ৩১৯৯, ইবনু মাজাহ্ ১৪৯৭, ইবনু হিব্বান ৩০৭৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৯৬৪, ইরওয়া ৩য় খন্ড, হাঃ ৭৩২, সহীহ আল জামি‘ আস্ সগীর ৬৬৯।
