৫/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৭৫-[৩০] - জানাযার প্রসিদ্ধ দোয়া

জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

জানাযার দোয়া: জীবিত-মৃত সবার জন্য মাগফিরাত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৭৫-[৩০]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ إِذَا صَلّى عَلَى الْجَنَازَةِ قَالَ: «اَللّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا. اَللّهُمَّ مَنْ أَحْيَيْتَه مِنَّا فَأَحْيِه عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَه مِنَّا فَتَوَفَّه عَلَى الْإِيْمَانِ. اَللّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَه وَلَا تَفْتِنَّا بَعْدَه». رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন জানাজার সালাত আদায় করতেন, তখন বলতেন, "আল্ল-হুম্মাগ ফির্লি হাইয়্যিনা-, ওয়া মাইয়্যিতিনা-, ওয়া শা-হিদিনা, ওয়া গ-য়িবিনা-, ওয়া সগীরিনা-, ওয়া কাবীরিনা- ওয়া যাকারিনা-, ওয়া উন্সা-না-, আল্ল-হুম্মা মান আহ্ ইয়াইতাহ মিন্না- ফা আহ্য়িহী 'আলাল ইসলা-ম, ওয়ামান তাওয়াফ্ ফায়তাহ্ মিন্না- ফাতা ওয়াফ্ফাহূ ’আলাল ঈ-মান, আল্ল-হুম্মা লা- তাহরিমনা- আজরাহু ওয়ালা- তাফতিন্না বা’দাহ্” (অর্থাৎ হে আল্লাহ! তুমি আমাদের জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড়, নর-নারীগণকে ক্ষমা করো। হে আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রাখবে তাদেরকে তুমি ইসলাম ধর্মের উপর জীবিত রাখ। আর যাদের মৃত্যুদান করবে তাদের ঈমানের উপর মৃত্যুদান করো। হে আল্লাহ তুমি আমাদেরকে মৃত ব্যক্তির সওয়াব হতে বঞ্চিত করো না এবং এরপর আমাদেরকে বিপদাপন্ন করো না)। (আহমাদ, আবূ দাঊদ, তিরমিযী ও ইবনু মাজাহ্)। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৩২০১, আত্ তিরমিযী ১০২৪, ইবনু মাজাহ্ ১৪৯৮, ইবনু হিব্বান ৩০৭০, মুসতাদরাক লিল হাকিম ১৩২৬, আহমাদ ২২০৪৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৭৫-[৩০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জানাযার সালাতে যে দোয়া করতেন তা এসেছে। দোয়ায় জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত, ছোট-বড়, পুরুষ-নারী সবার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। এরপর আল্লাহর কাছে চাওয়া হয়েছে, যাদের জীবিত রাখবেন তাদের ইসলাম ধর্মের উপর জীবিত রাখুন, আর যাদের মৃত্যু দেবেন তাদের ঈমানের উপর মৃত্যু দিন। শেষে মৃত ব্যক্তির সাওয়াব থেকে বঞ্চিত না করা এবং তার পর ফিতনায় না ফেলার দোয়া করা হয়েছে। এই দোয়া জানাযার দোয়ার ব্যাপকতা দেখায়। এতে শুধু মৃত ব্যক্তির কথা নয়; জীবিতদের ঈমান, নিরাপত্তা ও পরবর্তী অবস্থার কথাও আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাযার দোয়ায় জীবিত-মৃত সবার জন্য ক্ষমা চাওয়া হয়েছে।
  • ইসলাম ও ঈমানের উপর জীবন-মৃত্যুর দোয়া করা হয়েছে।
  • মৃতের পর জীবিতদের ফিতনা থেকে বাঁচার দোয়া এসেছে।
  • জানাযার দোয়া ব্যাপক ও হৃদয়স্পর্শী হওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন