৫/৫. অধ্যায়ঃ
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৬৭৯-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৬৭৯-[৩৪]
وَعَنْ نَافِعٍ أَبِىْ غَالِبٍ قَالَ: صَلَّيْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ عَلى جَنَازَةِ رَجُلٍ فَقَامَ حِيَالَ رَأْسِه ثُمَّ جَاؤُوْا بِجَنَازَةِ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ فَقَالُوا: يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيْرِ فَقَالَ لَهُ الْعَلَاءُ بْنُ زِيَادٍ: هَكَذَا رَأَيْتَ رَسُولَ اللّهِ ﷺ قَامَ على الْجَنَازَة مَقَامَكَ مِنْهَا وَمِنَ الرَّجُلِ مَقَامَكَ مِنْهُ؟ قَالَ: نَعَمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ نَحْوُه مَعَ زِيَادَةٍ وَفِيهِ: فَقَامَ عِنْد عَجِيْزَةِ الْمَرْأَةِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একবার আনাস ইবনু মালিক (রাঃ)-এর সাথে এক জানাযায় ('আবদুল্লাহ ইবনু 'উমর-এর ) সালাত আদায় করেছি। তিনি (আনাস (রাঃ) ) (জানাযার) মাথার বরাবর দাঁড়ালেন। এরপর লোকেরা কুরাইশ বংশের এক মহিলার লাশ নিয়ে এলেন এবং বললেন, হে আবূ হামযাহ্ (এটা আনাসের ডাক নাম) এর জানাযার সালাত আদায় করে দিন। (এ কথা শুনে) আনাস খাটের মাঝখানে দাঁড়িয়ে জানাযার সালাত আদায় করে দিলেন।এটা দেখে 'আলা ইবনু যিয়াদ বললেন, আপনি কি রসুলুল্লাহ (ﷺ)-কে এভাবে দাঁড়িয়ে সালাতে জানাযাহ্ আদায় করতে দেখেছেন, যেভাবে আপনি এ মহিলার সালাত মাঝখানে দাঁড়িয়ে ও পুরুষটির জানাযাহ্ মাথার কাছে দাঁড়িয়ে পড়লেন? আনাস (রাঃ) বললেন, হ্যাঁ দেখেছি।(তিরমিযী, ইবনু মাজাহ্; ইমাম আবূ দাঊদ এ হাদীসটিকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণনায় অতিরিক্ত রয়েছে, "মহিলার জানাযায় তার খাটের মধ্যভাগে দাঁড়িয়েছিলেন" উল্লেখ করেছেন।) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ১০৩৪, ইবনু মাজাহ্ ১৪৯৪।
