৫/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৮০-[৩৫] - জানাযার সম্মানে দাঁড়ানো
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
জানাযার সম্মানে দাঁড়ানো ও মানবিক মর্যাদার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৬৮০-[৩৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৮০-[৩৫]
عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ أَبِىْ لَيْلى قَالَ: كَانَ ابْنُ حَنِيْفٍ وَقَيْسُ ابْنٍ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمُرَّ عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقِيْلَ لَهُمَا: إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا: إِنَّ رَسُولَ اللّهِ ﷺ مَرَّتْ بِه جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَه: إِنَّهَا جَنَازَةُ يَهُوْدِيٍّ. فَقَالَ: «أَلَيْسَتْ نَفْسًا؟». (مُتَّفق عَلَيْهِ)
সাহ্ল ইবনু হুনায়ফ ও ক্বায়স ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
(একদিন) সাহ্ল ইবনু হুনায়ফ ও ক্বায়স ইবনু সা‘দ (রাঃ) ক্বাদিসিয়্যাহ্ নামক স্থানে বসেছিলেন। এ সময় তাঁদের পাশ দিয়ে একটি জানযাহ্ নিয়ে যাওয়া হচ্ছিল। তা দেখে তাঁরা উভয়েই দাঁড়িয়ে গেলেন। তাঁদের (দাঁড়াতে দেখে) বলা হলো, এ জানাযাহ্ জমিনবাসীর অর্থাৎ যিম্মির। তখন উভয় সাহাবী বললেন, (তাতে কি হয়েছে? এভাবে একদিন) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে দিয়েও একটি জানাযাহ্ যাচ্ছিল। তা দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। তখন তাঁকেও বলা হয়েছিল, ‘এটা একজন ইয়াহূদীর জানযাহ্।’ এ কথা শুনে তিনি বললেন, সে মানুষ নয়? (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১৩১২, মুসলিম ৯৬১, আহমাদ ২৩৮৪২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৮৮১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৮০-[৩৫]-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহ্ল ইবনু হুনায়ফ ও ক্বায়স ইবনু সা‘দ রাঃ ক্বাদিসিয়্যাহ্তে বসে ছিলেন। একটি জানাযা পাশ দিয়ে গেলে তারা দাঁড়ালেন। বলা হলো, এটি যিম্মির জানাযা। তারা উত্তর দিলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পাশ দিয়েও একবার একটি জানাযা গিয়েছিল, তিনি দাঁড়িয়েছিলেন। তখন বলা হয়েছিল, এটি একজন ইয়াহূদীর জানাযা। তিনি বলেছিলেন, সে কি মানুষ নয়? এই হাদিস জানাযার সম্মান এবং মানুষের মর্যাদার একটি গভীর শিক্ষা দেয়। এখানে ধর্মীয় পরিচয় নিয়ে তর্কের বদলে মৃত্যুর দৃশ্যের প্রতি সম্মান ও মানবিকতা ফুটে উঠেছে। জানাযা মানুষকে আখিরাত ও জীবনের শেষ অবস্থার কথা মনে করায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাযা পাশ দিয়ে গেলে দাঁড়ানোর বর্ণনা এসেছে।
- নবী صلى الله عليه وسلم ইয়াহূদীর জানাযার ক্ষেত্রেও বলেছিলেন, সে কি মানুষ নয়।
- মৃত্যুর দৃশ্য মানুষকে সম্মান ও চিন্তার দিকে ডাকে।
- জানাযার আদবে মানবিক মর্যাদার শিক্ষা রয়েছে।
