৫/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৮১-[৩৬] - জানাজা
জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৬৮১-[৩৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৮১-[৩৬]
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ إِذَا تَبِعَ جَنَازَةً لَمْ يَقْعُدْ حَتّى تُوضَعَ فِي اللَّحْدِ فَعَرَضَ لَه حِبْرٌ مِنَ الْيَهُودِ فَقَالَ لَه: إِنَّا هَكَذَا نَضَعُ يَا مُحَمَّدُ قَالَ: فَجَلَسَ رَسُولُ اللّهِ ﷺ وَقَالَ: «خَالِفُوْهُمْ».رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هذَا حَدِيثٌ غَرِيبٌ وَبِشْرُ بْنُ رَافِعٍ الرَّاوِي لَيْسَ بِالْقَوِيّ
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কোন জানাযার সাথে গেলে যতক্ষণ পর্যন্ত তা’ কবরে রাখা না হত ততক্ষণ বসতেন না। একবার এক ইয়াহূদী ‘আলিম রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে এসে আরয করল, ‘হে মুহাম্মাদ! আমরাও এরূপ করি।’ অর্থাৎ মুর্দা কবরে রাখার আগে বসি না। বর্ণনাকারী বলেন, এরপর থেকে রাসূলুল্লাহ (ﷺ) (জানাযাহ্ কবরে রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন না) বসে যেতেন। তিনি বলতেন, তোমরা ইয়াহূদীদের বিপরীত করবে। (তিরমিযী, আবূ দাঊদ ও ইবনু মাজাহ্; ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি গরীব। বিশ্র ইবনু রাফি‘ বর্ণনাকারী হিসেবে শক্তিশালী নয়।)[১]
[১] হাসান : আবূ দাঊদ ৩১৭৬, আত্ তিরমিযী ১০২০, ইবনু মাজাহ্ ১৫৪৫।
