৫/৬. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৬৯৯-[৭] - জানাজা
মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৬৯৯-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৬৯৯-[৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَه فَتَخْلُصَ إِلى جِلْدِه خَيْرٌ لَه مِنْ أَنْ يَجْلِسَ عَلى قَبْرٍ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো অঙ্গারের উপর বসা, আর এ অঙ্গারে (পরনের) কাপড়-চোপড় পুড়ে শরীরে পৌছে যাওয়া তার জন্য উত্তম হবে কবরের উপর বসা হতে। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৯৭১, আবূ দাঊদ ৩২২৮, নাসায়ী ২০৪৪, ইবনু মাজাহ্ ১৫৬৬, আহমাদ ৮১০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭২১৪, শারহুস্ সুন্নাহ্ ১৫১৯, সহীহ আত্ তারগীব ৩৫৬৩, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫০৪২।
