৫/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭০০-[৮] - জানাজা

মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭০০-[৮]

عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ: كَانَ بِالْمَدِينَةِ رَجُلَانِ أَحَدُهُمَا يَلْحَدُ وَالْاخَرُ لَا يَلْحَدُ. فَقَالُوا: أَيُّهُمَا جَاءَ أَوَّلًا عَمِلَ عَمَلَه. فَجَاءَ الَّذِىْ يَلْحَدُ فَلَحَدَ لِرَسُولِ اللّهِ ﷺ. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ

উরওয়াহ ইবনুয যুবাইর (রহঃ) হতে বর্ণিতঃ

মাদীনায় দুই ব্যক্তি ছিলেন (তাঁরা কবর খুঁড়তেন)। তাঁদের একজন (আবূ ত্বলহাহ্ আল আনসারী) লাহ্‌দী (বুগলী) কবর খুঁড়তেন আর দ্বিতীয়জন (আবূ ‘উবায়দাহ্ ইবনুল জাররাহ্) লাহ্‌দী কবর খুঁড়তেন না (বরং সিন্ধুকী কবর খুঁড়তেন)। রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তেকাল হলে সাহাবীগণ (সম্মিলিতভাবে বললেন), এ দুই ব্যক্তির যিনি আগে আসবেন তিনিই তাঁর মতো করে কবর খনন করবেন। পরিশেষে তিনিই আগে আসলেন যিনি লাহ্‌দী কবর খুঁড়তেন (অর্থাৎ আবূ ত্বলহাহ্ আল আনসারী)। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য লাহ্‌দী কবর খুঁড়লেন। (শারহুস্ সুন্নাহ্) [১]

[১] হাসান সহীহ : হাদীসটি মুরসালা হলেও ইবনু মাজাহ্‌তে এর একটি শাহিদ রয়েছে যার ফলে আলবানী (রহঃ) হাদীসটি হাসান সহীহ বলেছেন। মুয়াত্ত্বা মালিক ২৬০, মুসান্নাফ ‘আবদুর রায্যাক্ব ৬৩৮৪, শারহুস্ সুন্নাহ্ ১৫১০।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন