১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭১-[৩২] - ৭৩ ফিরকা ও সঠিক পথ
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
৭৩ ফিরকার মাঝে নবী ও সাহাবীদের পথ
মিশকাতুল মাসাবীহ : ১৭১-[৩২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭১-[৩২]
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَيَأْتِيَنَّ عَلى أُمَّتِي كَمَا أَتى عَلى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ حَتّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتى أُمَّه عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذلِكَ وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ اِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا مَنْ هِيَ يَا رَسُولَ اللهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي. رَوَاهُ التِّرْمِذِيُّ
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নিঃসন্দেহে আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যেমন বানী ইসরাঈলের উপর এসেছিল। যেমন এক পায়ের জুতা অপর পায়ের জুতার ঠিক সমান হয়। এমনটি বানী ইসরাঈলের মধ্যে যদি কেউ তার মায়ের সাথে প্রকাশ্যে কুকর্ম করে থাকে, তাহলে আমার উম্মতের মধ্যেও এমন লোক হবে যারা অনুরূপ কাজ করবে। আর বানী ইসরাঈল ৭২ ফিরকায় (দলে) বিভক্ত হয়ে গিয়েছিল। আমার উম্মত বিভক্ত হবে ৭৩ ফিরকায়। এদের মধ্যে একটি ব্যতীত সব দলই জাহান্নামে যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! জান্নাতী দল কারা? উত্তরে তিনি (ﷺ) বললেন, যার উপর আমি ও আমার সাহাবীগণ প্রতিষ্ঠিত আছি, যারা তার উপর থাকবে। [১]
[১] প্রথম অংশটুকু ব্যতীত য‘ঈফ : তিরমিযী ২৬৪১, সহীহুল জামি‘ ৫৩৪৩। কারণ এর সানাদে ‘‘‘আবদুর রহমান ইবনু যিয়াদ আল আফরীফী’’ যিনি দুর্বল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭১-[৩২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, তাঁর উম্মতের উপর এমন সময় আসবে, যেমন বানী ইসরাঈলের উপর এসেছিল। তিনি উদাহরণ দেন, এক পায়ের জুতা আরেক পায়ের জুতার মতো মিল থাকবে। এরপর তিনি বলেন, বানী ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর তাঁর উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। সাহাবীরা জানতে চান, জান্নাতী দল কারা? উত্তরে তিনি বলেন, যারা তাঁর এবং তাঁর সাহাবীদের পথের উপর থাকবে। এই হাদিসের মূল শিক্ষা হল, মতভেদ ও ফিরকার সময় নিরাপদ পথ হলো রাসূল صلى الله عليه وسلم ও সাহাবীদের অনুসৃত পথ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মতভেদের সময় নবী صلى الله عليه وسلم ও সাহাবীদের পথকে মানদণ্ড বানাতে হবে।
- দলের সংখ্যা নয়, পথের সত্যতা গুরুত্বপূর্ণ।
- ফিরকা ও বিভক্তি মানুষকে সতর্কভাবে পথ বাছতে শেখায়।
