১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭০-[৩১] - গরীবদের জন্য সুসংবাদ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

সুন্নাহ ঠিককারী গরীবদের জন্য সুসংবাদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭০-[৩১]

وَعَنْ عَمْرِو بْنِ عَوْفٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ الدِّينَ لَيَأْرِزُ إِلَى الْحِجَازِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلى جُحْرِهَا وَلَيَعْقِلَنَّ الدِّيْنُ مِنَ الْحِجَازِ مَعْقِلَ الْأُرْوِيَّةِ مِنْ رَأْسِ الْجَبَلِ إِنَّ الدِّيْنَ بَدَأَ غَرِيبًا وَّسَيَعُوْدُ كَمَا بَدَأَ فَطُوْبىْ لِلْغُرَبَاءِ وَهُمُ الَّذِيْنَ يُصْلِحُوْنَ مَا اَفْسَدَ النَّاسُ مِنْ بَعْدِىْ مِنْ سُنَّتِىْ. رَوَاهُ التِّرْمِذِيُّ

আমর ইবনু আওফ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নিঃসন্দেহে দ্বীন (ইসলাম) হিজাযের দিকে এমনভাবে ফিরে আসবে যেভাবে সাপ (পরিশেষে) তার গর্তের দিকে ফিরে আসে এবং দ্বীন হিজাযেই আশ্রয় নিবে যেভাবে পার্বত্য মেঘ পর্বত-শিখরে আশ্রয় নিয়ে থাকে। দ্বীন নিঃসঙ্গ প্রবাসীর (গরীবীর) ন্যায় যাত্রা শুরু করেছে, আবার তা ফিরে আসবে যেভাবে যাত্রা শুরু করেছিল। অতএব অপরিচিতের জন্য সুসংবাদ রয়েছে, তারা ঐসব লোক যারা আমার পর লোকদের দ্বারা নষ্ট করা সুন্নাতকে পুনঃ জারী করে। [১]

[১] সানাদটি খুবই দুর্বল : তিরমিযী ২৬৩০। কারণ এর সানাদে কাসীর ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আমর রয়েছেন যিনি দুর্বল রাবী। হাদীসের এ সানাদটি একেবারেই ভিত্তিহীন যদিও ইমাম তিরমিযী (রহঃ) তাঁর জামি‘ আত্ তিরমিযীর ২/১০৫ নং এ একে হাসান সহীহ বলেছেন। কারণ এর সানাদে কাসীর ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আমর নামক একজন মিথ্যুক রাবী রয়েছে। তবে হাদীসটির অধিকাংশই অন্যান্য সানাদে প্রমাণিত। ১ম অংশ তথা إِنَّ الدِّينَ ..... إِلَى جُحْرِهَا বুখারী মুসলিমে রয়েছে। ৩য় অংশ তথা إِنَّ الدِّيْنَ بَدَأَ ..... فَطُوْبىْ لِلْغُرَبَاءِ মুসলিমে রয়েছে। আর وَهُمُ الَّذِيْنَ ..... অংশটুকু ইমাম খাত্ত্বাবী (রহঃ) ও আহমাদ (রহঃ) এক স্থানে দুর্বল সানাদে বর্ণনা করলেও মুসনাদে আহমাদ-এর অন্যান্য স্থানে তা সহীহ সানাদে প্রমাণিত রয়েছে। কিন্তু ২য় অংশ তথা وَلَيَعْقِلَنَّ الدِّيْنُ مِنَ الْحِجَازِ সম্পর্কে শায়খ আলবানী (রহঃ) বলেনঃ আমি এ অংশটুকুর কোন শাহিদ বর্ণনা পাইনি।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭০-[৩১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, দ্বীন হিজাযের দিকে ফিরে আসবে, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। তিনি আরও বলেছেন, দ্বীন শুরু হয়েছিল নিঃসঙ্গ বা অপরিচিত অবস্থায়, আবার তা এমন অবস্থায় ফিরে আসবে। তারপর তিনি গরীব বা অপরিচিতদের জন্য সুসংবাদ দিয়েছেন। হাদিসের ব্যাখ্যায় এই গরীবদের পরিচয় এসেছে—তারা সেই লোক, যারা তাঁর পরে মানুষ যা তাঁর সুন্নাহ থেকে নষ্ট করবে, তা ঠিক করবে। তাই হাদিসটি সুন্নাহ সংশোধন, দ্বীনের বিশুদ্ধ পথ এবং অপরিচিত অবস্থায় সত্য ধরে রাখার শিক্ষা দেয়। এখানে অতিরঞ্জন না করে বলা যায়, সুন্নাহ ঠিক করা আল্লাহর কাছে মূল্যবান কাজ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীন কখনো মানুষের কাছে অপরিচিত মনে হতে পারে।
  • নষ্ট করা সুন্নাহ ঠিক করা প্রশংসনীয় কাজ।
  • সত্য পথে থাকা জনপ্রিয়তার উপর নির্ভর করে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন