৫/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭১১-[১৯] - কবর চেনার জন্য পাথর রাখা

মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

কবর চিহ্নিত করার সহজ নববী আদব

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭১১-[১৯]

وَعَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِىْ وَدَاعَةَ قَالَ: لَمَّا مَاتَ عُثْمَانُ ابْنِ مَظْعُونٍ أُخْرِجَ بِجَنَازَتِه فَدُفِنَ أَمَرَ النَّبِيُّ ﷺ رَجُلًا أَنْ يَأْتِيَه بِحَجَرٍ فَلَمْ يَسْتَطِعْ حَمْلَهَا فَقَامَ إِلَيْهِ رَسُولُ اللّهِ ﷺ وَحَسَرَ عَنْ ذِرَاعَيْهِ. قَالَ الْمُطَّلِبُ: قَالَ الَّذِىْ يُخْبِرُنِىْ عَنْ رَسُولِ اللّهِ ﷺ: كَأَنِّىْ أَنْظُرُ إِلى بَيَاضِ ذِرَاعَيْ رَسُولَ اللّهِ ﷺ حِينَ حَسَرَ عَنْهُمَا ثُمَّ حَمَلَهَا فَوَضَعَهَا عِنْدَ رَأْسِه وَقَالَ: «أَتَعَلَّمُ بِهَا قَبْرَ أَخِىْ وَأَدْفِنُ إِلَيْهِ مَنْ مَاتَ مِنْ أَهلِىْ». رَوَاهُ أَبُوْ دَاوُدَ

মুত্ত্বালিব ইবনু আবী ওয়াদা‘আহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন উসমান ইবনু মায্’ঊন (রাঃ)-এর মৃত্যুবরণ করেন, তখন তাঁর লাশ বের করা হয় এবং তা দাফন করা হয়। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) (কবরের চিহ্ন রাখার জন্য এক ব্যক্তিকে হুকুম দিলেন একটি বড়) পাথর আনার জন্য। লোকটি পাথর উঠিয়ে আনতে পারলেন না। রাসূলুল্লাহ (ﷺ) তা উঠিয়ে আনার জন্য উঠে দাঁড়ালেন এবং নিজের দুই হাতের আস্তিন গুটিয়ে নিলেন।হাদীসের রাবী বলেন, যে ব্যক্তি আমার কাছে রাসূলের এ হাদীস শুনিয়েছেন, তিনি বলতেন, যখন তিনি হাতা গুটাচ্ছিলেন- মনে হচ্ছে এখনো আমি রাসূলের পবিত্র বাহুদ্বয়ের শুভ্রতার চমক অনুভব করছি। রাসূলুল্লাহ (ﷺ) সে পাথরটি উঠিয়ে এনে উসমানের কবরের মাথার দিকে রেখে দিলেন এবং বললেন, আমি এ পাথর দেখে আমার ভাইয়ের কবর চিনতে পারব। এখন আমার পরিবারের যে মারা যাবে তাকে এর পাশে দাফন করব।“ (আবূ দাঊদ) [১]

[১] হাসান : আবূ দাঊদ ৩২০৬, আহকামুল জানায়িয পৃঃ ৬৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭১১-[১৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান ইবনু মাযঊন রাঃ-এর দাফনের ঘটনা এসেছে। তাঁর দাফনের পর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একটি বড় পাথর আনতে বলেন। একজন ব্যক্তি তা আনতে না পারলে নবী صلى الله عليه وسلم নিজেই ওঠেন, হাতার অংশ গুটিয়ে পাথরটি তুলে আনেন এবং কবরের মাথার দিকে রাখেন। তিনি বলেন, এই পাথর দেখে আমি আমার ভাইয়ের কবর চিনতে পারব এবং আমার পরিবারের যে মারা যাবে তাকে এর পাশে দাফন করব। এখানে মূল শিক্ষা হলো কবর চিহ্নিত করা সরলভাবে হতে পারে, যাতে কবর চেনা যায়। এটি কবর সাজানো বা গর্বের বিষয় নয়; বরং পরিচয়ের জন্য সাধারণ চিহ্ন রাখার বর্ণনা। এতে নবী صلى الله عليه وسلم-এর ভালোবাসা, যত্ন এবং দাফনের বাস্তব দিকও দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কবর চেনার জন্য সরল চিহ্ন রাখার বর্ণনা এসেছে।
  • নবী صلى الله عليه وسلم নিজ হাতে পাথর তুলে কবরের মাথার দিকে রেখেছিলেন।
  • কবর চিহ্নিত করার উদ্দেশ্য ছিল পরিচয় রাখা, প্রদর্শন নয়।
  • দাফনের কাজে নবী صلى الله عليه وسلم-এর যত্ন ও কোমলতা প্রকাশ পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন