৫/৬. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭১২-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭১২-[২০]
وَعَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ قَالَ: دَخَلْتُ عَلى عَائِشَةَ فَقُلْتُ: يَا أُمَّاهُ اكْشِفِىْ لِىْ عَنْ قَبْرِ النَّبِيِّ ﷺ وَصَاحِبَيْهِ فَكَشَفَتْ لِىْ عَنْ ثَلَاثَةِ قُبُوْرٍ لَا مُشْرِفَةٍ وَلَا لَا طِئَةٍ مَبْطُوحَةٍ بِبَطْحَاءِ الْعَرْصَةِ الْحَمْرَاءِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
ক্বাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি একবার উম্মুল মু’মিনীন ‘আয়িশাহ্ (রাঃ)-এর কাছে গেলাম। আরয করলাম, হে আমার মা! যিয়ারত করার জন্য আমাকে নবী (ﷺ) ও তাঁর দুই সাথী (আবূ বাক্র ও উমারের) ক্ববর খুলে দিন। তিনি তিনটি ক্ববরই খুলে দিলেন। আমি দেখলাম, তিনটি ক্ববরই না খুব উঁচু না মাটির সাথে একেবারে সমতল। বরং মাটি হতে এক বিঘত উঁচু ছিল। আর এ ক্ববরগুলোর উপর (মাদীনার পাশের) আরসা ময়দানের লাল কংকর বিছানো ছিল। (আবূ দাঊদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩২২৩, মুসতাদরাক লিল হাকিম ১৩৬৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৭৫৮। কারণ এর সানাদে ‘আমর ইবনু ‘উসমান ইবনু হানী মাজহূল রাবী যেমনটি হাফিয ইবনু হাজার (রহঃ) বলেছেন।
