৫/৬. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭১৮-[২৬] - মৃত্যুর স্থানে দাফনের ইঙ্গিত

মৃত ব্যক্তির দাফনের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মৃত্যুর স্থান, কবর জিয়ারত ও আয়িশাহ রাঃ-এর কথা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭১৮-[২৬]

وَعَنِ ابْنِ أَبِىْ مُلَيْكَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ عَبْدُ الرَّحْمنِ بْنِ أَبِىْ بَكْرٍ بِالْحَبَشِيٍِّ (مَوْضِع قَرِيْبٌ مِنْ مَكَّةَ)وَهُوَ مَوْضِعٌ فَحُمِلَ إِلى مَكَّةَ فَدُفِنَ بِهَا فَلَمَّا قَدِمَتْ عَائِشَةُ أَتَتْ قَبْرَ عَبْدِ الرَّحْمنِ بْنِ أَبِىْ بَكْرٍ فَقَالَتْ:وَكُنَّا كَنَدْمَانَيْ جَذِيمَةَ حِقْبَةً مِنَ الدَّهْرِ حَتّى قِيلَ لَنْ يَّتَصَدَّعَافَلَمَّا تَفَرَّقْنَا كَأَنِّي وَمَالِكًا لِطُولِ اجْتِمَاعٍ لَمْ نَبِتْ لَيْلَةً مَعَاثُمَّ قَالَتْ: وَاللّهِ لَوْ حَضَرْتُكَ مَا دُفِنْتَ إِلَّا حَيْثُ مُتَّ وَلَوْ شَهِدْتُكَ مَا زُرْتُكَ رَوَاهُ التِّرْمِذِيُّ

ইব্‌নু আবূ মুলাইকাহ (রহঃ) হতে বর্ণিতঃ

'হুবশী' (মক্কার নিকটবর্তী একটি জায়গার নাম) নামক স্থানে ‘আবদুর রহ্‌মান ইবনু আবূ বাক্‌রের মৃত্যু হলে তাঁর লাশ মক্কায় নিয়ে এসে দাফন করা হয়। উম্মুল মু’মিনীন আয়িশাহ্‌ (রাঃ) (মক্কায় হজ করতে) এলে তিনি ‘আবদুর রহ্‌মানের (ভাইয়ের) কবরের কাছে এলেন।ওখানে তিনি (কবি তামীম ইবনু নুওয়াইরার কবিতার এ দুইটি পংক্তি আবৃত্তি করেন যাতে কবি তার ভাই মালিকের জন্য শোক প্রকাশ করেছিলেন)- ওয়া কুন্না- কানাদ্ মা-নী জাযীমাতা হিক্ববাতান মিনাদ্ দাহরি হাত্তা-ক্বীলা লাই ইয়াতা সাদ্দা’আ ফালাম্মা- তাফার্‌রাক্বনা- কাআন্নী ওয়ামা-লিকান লিতূলিজ্ তিমা-’ইন লাম নাবিত লাইলাতাম্ মা’আ। অর্থাৎ আমরা দুই ভাই বোন, জাযিমার সে দুই বন্ধুর মতো অনেক দিন পর্যন্ত একত্রে কালযাপন করছিলাম। তাদের এ অবস্থা দেখে লোকেরা বলাবলি করতে লাগল, এরা তো কখনো (একে অপর থেকে) পৃথক হবে না। কিন্তু যখন আমরা দুজন অর্থাৎ আমি ও তুমি একে অপর থেকে বিচ্ছিন্ন হলাম, তখন দীর্ঘ সময় পর্যন্ত এক সাথে থাকার পরও মনে হলো, আমরা একটি রাতের জন্যও একত্রে এক জায়গায় ছিলাম না।এরপর ‘আয়িশাহ্ (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমি যদি তোমার ইন্তেকালের সময় তোমার কাছে থাকতাম, তাহলে আমি তোমাকে সেখানেই দাফন করতাম, যেখানে তুমি মৃত্যুবরণ করেছিলে। আর আমি যদি তোমার মৃত্যুর সময় তোমার কাছে থাকতাম তাহলে আজ তোমার কবরের পাশে আমি আসতাম না। (তিরমিযী) [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ১০৫৫, ইবনু আবী শায়বাহ্ ১১৮১১। আলবানী (রহঃ) ‘ইরওয়াতে’ বলেছেন, হাদীসের সকল রাবীগণ বিশ্বস্ত। তবে ইবনু জুরায়জ একজন মুদাল্লিস রাবী। যে عنعن সূত্রে বর্ণনা করেন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭১৮-[২৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুর রহমান ইবনু আবূ বাকর রাঃ-এর মৃত্যুর ঘটনা এসেছে। তিনি হুবশী নামক স্থানে মৃত্যুবরণ করেন, পরে তাঁর লাশ মক্কায় এনে দাফন করা হয়। আয়িশাহ রাঃ মক্কায় এসে তাঁর ভাইয়ের কবরের কাছে যান, কিছু পংক্তি আবৃত্তি করেন এবং বলেন, যদি তিনি মৃত্যুর সময় উপস্থিত থাকতেন, তাহলে তাঁকে যেখানে মৃত্যু হয়েছে সেখানেই দাফন করতেন। আর যদি তিনি তখন উপস্থিত থাকতেন, তাহলে আজ কবরের পাশে আসতেন না। এখানে দাফনের স্থান, ভাই-বোনের বিচ্ছেদজনিত শোক এবং কবর জিয়ারতের একটি নির্দিষ্ট ঘটনা এসেছে। ব্যাখ্যায় শুধু এতটুকুই বলা যায় যে, আয়িশাহ রাঃ মৃত্যুর স্থানে দাফনের কথা বলেছেন এবং ঘটনা থেকে দাফনের স্থান নিয়ে একটি বাস্তব শিক্ষা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত্যুর স্থানে দাফনের বিষয়ে আয়িশাহ রাঃ-এর মন্তব্য এসেছে।
  • প্রিয়জনের কবরের কাছে গিয়ে শোক প্রকাশের ঘটনা বর্ণিত হয়েছে।
  • লাশ দূরে নেওয়ার বিষয়টি নিয়ে তিনি অনুশোচনার মতো কথা বলেছেন।
  • ঘটনাটি নির্দিষ্ট, তাই সাধারণ বিধান বানাতে সতর্ক থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন