৫/৭. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য কাঁদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৩২-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৩২-[১১]
عَنْ أَبِىْ سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: لَعَنَ رَسُولُ اللّهِ ﷺ النَّائِحَةَ وَالْمُسْتَمِعَةَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) শোকে মাতমকারিণী ও তা শ্রবণকারিণীদের অভিসম্পাত করেছেন। (আবূ দাউদ) [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩১২৮, আহমাদ ১১৬২২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭১১৩, ইরওয়া ৩/৭৬৯, য‘ঈফ আত্ তারগীব ২০৬৮, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৪৬৯০। কারণ এর সানাদে পরস্পর তিনজন রাবী য‘ঈফ। প্রথমতঃ ‘আত্বিয়্যাহ্ আল আওফী, দ্বিতীয়তঃ তার ছেলে হাসান, তৃতীয়তঃ তার নাতী মুহাম্মাদ।
