৫/৭. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির জন্য কাঁদা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৩৪-[১৩]

وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَا مِنْ مُؤْمِنٍ إِلَّا وَلَه بَابَانِ: بَابٌ يُصْعَدُ مِنْهُ عَمَلُه وَبَابٌ يَنْزِلُ مِنْهُ رِزْقُه. فَإِذَا مَاتَ بَكَيَا عَلَيْهِ فَذلِكَ قَوْلُه تَعَالى: ﴿فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَآءُ وَالْأَرْضُ﴾.[الدخان 44 : 29]. رَوَاهُ التِّرْمِذِيُّ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক মুমিনের জন্য দু'টি দরজা রয়েছে। একটি দরজা দিয়ে তার নেক 'আমাল উপরের দিকে উঠে। আর দ্বিতীয়টি দিয়ে তার রিয্‌ক্ব নীচে নেমে আসে। যখন সে মৃত্যুবরণ করে, এ দু'টি দরজা তার জন্য কাঁদে। এ বিষয়ে আল্লাহ তা'আলার এ বাণীটি। তিনি বলেছেন, "এ কাফিদের জন্য না আকাশ কাঁদে আর না জমিন"-(সূরাহ আদ দুখান ৪৪ :২৯)। (তিরমিযী) [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ৩২৫৫, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৫২১৪। কারণ এর সানাদে মূসা ইবনু ‘উবায়দাহ্ এবং ইয়াযীদ ইবনু আবান আর্ রুক্বাশী দু’জনই য‘ঈফ রাবী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন