৫/৭. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য কাঁদা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৩৬-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৩৬-[১৫]
وَعَن أبىْ مُوسى أَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ قَالَ اللّهُ تَعَالى لِمَلَائِكَتِه: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِىْ؟ فَيَقُولُونَ: نَعَمْ. فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِه؟ فَيَقُولُونَ: نَعَمْ. فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِىْ؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ. فَيَقُولُ اللّهُ: ابْنُوا لِعَبْدِىْ بَيْتًا فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন বান্দার সন্তান মারা গেলে আল্লাহ তা'আলা মালাকগণকে (ফেরেশতাদেরকে) বলেন, তোমরা আমার বান্দার রূহ কবয করেছ? তারা বলেন, জ্বি হ্যাঁ, করেছি।তারপর তিনি বলেন, তোমরা আমার বান্দার হৃদয়ের ফলকে কবয করেছ? তারা বলেন, জ্বি হ্যাঁ, করেছি। তারপর আল্লাহ বলেন, (এ ঘটনায়) আমার বান্দা কি বলেছে? তারা বলেন, সে তোমার প্রশংসা করেছে এবং ইস্তিরজা' (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জিউন) পড়েছে। এবার আল্লাহ তা'আলা বলেন, আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং এ ঘরটির নাম রাখো 'বায়তুল হাম্দ'। (আহ্মাদ ও তিরমিযী) [১]
[১] হাসান লিগায়রিহী : তিরমিযীর ১০২১, ইবনু হিব্বান ২৯৪৮, রিয়াযুস সলেহীন ৯২৭, সহীহ আত্ তারগীব ২০১২, সহীহ আল জামি‘ আস্ সগীর ৭৯৫।
