৫/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭২৩-[২] - বিপদে সবর ও ইহতিসাব

মৃত ব্যক্তির জন্য কাঁদা - প্রথম অনুচ্ছেদ

বিপদে সবর: আল্লাহ যা নেন ও দেন সব তাঁরই

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭২৩-[২]

وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ ﷺ إِلَيْهِ: إِنَّ ابْنًا لِىْ قُبِضَ فَأْتِنَا. فَأَرْسَلَ يُقْرِئُ السَّلَامَ وَيَقُوْلُ: «إِنَّ لِلّهِ مَا أَخَذَ وَلَه مَا أَعْطى وَكُلٌّ عِنْدَه بِأَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ».فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا فَقَامَ وَمَعَه سَعْدُ بْنُ عُبَادَةَ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَأُبَي بْنِ كَعْبٍ وَزَيْدِ ابْنِ ثَابِتٍ وَرِجَالٌ فَرُفِعَ إِلى رَسُولِ اللّهِ ﷺ الصَّبِيُّ وَنَفْسُه تَتَقَعْقَعُ فَفَاضَتْ عَيْنَاهُ. فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللّهِ مَا هذَا؟ فَقَالَ: «هذِه رَحْمَةٌ جَعَلَهَا اللّهُ فِىْ قُلُوبِ عِبَادِه. فَإِنَّمَا يَرْحَمُ اللّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءُ». (مُتَّفَقٌ عَلَيْهِ)

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা (যায়নাব) কাউকে দিয়ে তাঁর কাছে খবর পাঠালেন যে, তাঁর ছেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তাই তিনি যেন তাড়াতাড়ি তাঁর কাছে আসেন। (এ কথা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে সালাম পাঠালেন আর বললেন, যে জিনিস (অর্থাৎ সন্তান) আল্লাহ নিয়ে নেন তা তাঁরই। আর যে জিনিস তিনি দিয়ে রেখেছেন তাও তাঁরই। প্রতিটি জিনিসই তার কাছে নির্দিষ্ট সময়ের জন্য। অতএব অপরিসীম ধৈর্য ও ইহ্‌তিসাবের সাথে থাকতে হবে (শোকে দুঃখে বিহ্বল না হওয়া উচিত)।নবী কন্যা আবার তাঁকে কসম দিয়ে তাড়াতাড়ি তাঁর কাছে যাবার জন্য খবর পাঠালেন। এবার রাসূলুল্লাহ (ﷺ) সা’দ ইবনু ‘উবাদাহ্‌, মা’আয ইবনু জাবাল, উবাই ইবনু কা’ব, যায়দ ইবনু সাবিত সহ কিছু লোককে সাথে নিয়ে ওখানে গেলেন। বাচ্চাটিকে রাসূলুল্লাহ (ﷺ) এর কোলে তুলে দেয়া হলো। তখন তার শ্বাস ওঠানামা করছে। বাচ্চার এ অবস্থা দেখে রাসূলের চোখ বেয়ে পানি পড়তে লাগল। সা’দ রাসূলের চোখে পানি দেখে বললেন, হে আল্লাহর রাসূল! এটা কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা রহমত, যা আল্লাহ বান্দার মনে সৃষ্টি করে দেন আর আল্লাহ তাঁর দয়াশীল বান্দাগণের প্রতি দয়া করেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ১২৮৪, মুসলিম ৯২৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২০০৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭২৩-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মৃত্যুর সময় মুমিনের মন কীভাবে স্থির থাকবে তা শেখানো হয়েছে। নবী (صلى الله عليه وسلم)-এর কন্যা খবর পাঠালেন যে তাঁর সন্তান শেষ অবস্থায় আছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে সালাম পাঠিয়ে বললেন, আল্লাহ যা নেন তা তাঁরই, আর যা দেন তাও তাঁরই। প্রত্যেক জিনিস তাঁর কাছে নির্দিষ্ট সময়ের জন্য। তাই ধৈর্য ধরতে হবে এবং সাওয়াবের আশা রাখতে হবে। পরে তিনি সেখানে যান, শিশুটিকে কোলে নেওয়া হয়, আর তার কষ্ট দেখে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর চোখ দিয়ে পানি পড়ে। তিনি বুঝিয়ে দেন, এ কান্না রহমত; আল্লাহ দয়াশীল বান্দাদের প্রতি দয়া করেন। এই হাদিসে সবর, ইহতিসাব, দয়া এবং শোকের সঠিক সীমা একসাথে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জীবন ও মৃত্যু আল্লাহর হাতে—এই বিশ্বাস বিপদের সময় মুমিনকে স্থির রাখে।
  • বিপদে ধৈর্য ধরে সাওয়াবের আশা রাখা গুরুত্বপূর্ণ শিক্ষা।
  • অন্যের কষ্ট দেখে হৃদয় নরম হওয়া দয়ার পরিচয়।
  • কান্না করা দোষ নয়, যদি মুখে আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ না হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন