৫/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭২৪-[৩] - কান্না, শোক ও জিহ্বার সতর্কতা
মৃত ব্যক্তির জন্য কাঁদা - প্রথম অনুচ্ছেদ
শোকে কান্না: চোখের পানি নয়, জিহ্বার কথায় সতর্কতা
মিশকাতুল মাসাবীহ : ১৭২৪-[৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭২৪-[৩]
وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ عُمَرَ قَالَ: اشْتَكى سَعْدُ بْنُ عُبَادَةَ شَكْوًى لَه فَأَتَاهُ النَّبِيُّ ﷺ يَعُودُه مَعَ عَبْدِ الرَّحْمنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ أَبِىْ وَقَّاصٍ وَعَبْدِ اللّهِ بْنِ مَسْعُودٍ فَلَمَّا دَخَلَ عَلَيْهِ وَجَدَه فِي غَاشِيَةٍ فَقَالَ: (قَدْ قَضى؟ قَالُوا: لَا يَا رَسُولَ اللّهِ فَبَكَى النَّبِيُّ ﷺ فَلَمَّا رَأَى الْقَوْمُ بُكَاءَ النَّبِيِّ ﷺ بَكَوْا فَقَالَ: أَلَا تَسْمَعُوْنَ؟ أَنَّ اللّهَ لَا يُعَذِّبُ بِدَمْعِ الْعَيْنِ وَلَا بِحُزْنِ الْقَلْبِ وَلَكِنْ يُعَذِّبُ بِهذَا وَأَشَارَ إِلى لِسَانِه أَوْ يَرْحَمُ وَإِن الْمَيِّتَ لَيُعَذِّبُ بِبُكَاءِ أَهْلِه. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
সা’দ ইবনু ‘উবাদাহ্ খুব অসুস্থ হয়ে পড়লে নবী (ﷺ) তাঁকে দেখতে গেলেন। তাঁর সাথে ছিলেন ‘আবদুর রহ্মান ইবনু ‘আওফ, সা’দ ইবনু আবূ ওয়াক্বক্বাস ও ‘আবদুল্লাহ ইবনু মাস’ঊদ। তিনি ওখানে প্রবেশ করে সা’দ ইবনু ‘উবাদাহকে বেহুঁশ অবস্থায় পেলেন। জিজ্ঞেস করলেন, সে কি মারা গেছে? সাহাবী জবাব দিলেন, জ্বী না, হে আল্লাহর রাসূল! তখন নবী (ﷺ) কাঁদতে লাগলেন। নবী (ﷺ)-কে কাঁদতে দেখে সাহাবীগণও কাঁদতে লাগলেন।এসময় নবী (ﷺ) বললেনঃ সাবধান তোমরা শুনে রাখ অশ্রু বিসর্জন ও মনের শোকের কারণে আল্লাহ তা’আলা কাউকে শাস্তি দেবেন না। তিনি তার মুখের দিকে ইশারা করে বললেন, অবশ্য আল্লাহ এজন্য ‘আযাবও দেন আবার রহমতও করেন। আর মৃতকে তার পরিবার-পরিজনের বিলাপের কারণে ‘আযাব দেয়া হয়। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১৩০৪, মুসলিম ৯২৪, শারহুস্ সুন্নাহ্ ১৫২৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭১৫২, সহীহ আল জামি‘ আস্ সগীর ২৬৪৭।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭২৪-[৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) সা’দ ইবনু ‘উবাদাহ্কে অসুস্থ অবস্থায় দেখতে যান। তাঁকে বেহুঁশ দেখে নবী (صلى الله عليه وسلم) কাঁদলেন, আর সাহাবীরাও কাঁদলেন। তখন তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন—আল্লাহ চোখের পানি ও হৃদয়ের শোকের কারণে শাস্তি দেন না। কিন্তু তিনি মুখের দিকে ইশারা করে বললেন, এর কারণে শাস্তিও হতে পারে, আবার রহমতও হতে পারে। অর্থাৎ শোকের সময় মুখের কথা খুব গুরুত্বপূর্ণ। মানুষ কান্না করবে, মন কষ্ট পাবে—এটি মানবিক। কিন্তু বিলাপ, অভিযোগ বা জাহিলিয়্যাতের মতো কথা শোককে ভুল পথে নিয়ে যায়। হাদিসটি কান্নাকে নিষিদ্ধ নয়, বরং কান্নার আদব ও জিহ্বার হেফাজত শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চোখের পানি ও হৃদয়ের শোকের জন্য আল্লাহ শাস্তি দেন না।
- শোকের সময় মুখের কথা নিয়ন্ত্রণ করা জরুরি।
- রোগী দেখতে যাওয়া নবী (صلى الله عليه وسلم)-এর আমল থেকে শেখা সুন্দর আদব।
- বিলাপ ও সীমা ছাড়ানো কথার ব্যাপারে সতর্ক থাকা উচিত।
