৫/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭২২-[১] - সন্তানের মৃত্যুতে নববী সবর
মৃত ব্যক্তির জন্য কাঁদা - প্রথম অনুচ্ছেদ
সন্তানের মৃত্যুতে সবর: চোখের পানি রহমতের অংশ
মিশকাতুল মাসাবীহ : ১৭২২-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭২২-[১]
عَنْ أَنَسٍ قَالَ: دَخَلْنَا مَعَ رَسُولِ اللّهِ ﷺ عَلى أَبِىْ سَيْفٍ الْقَيْنِ وَكَانَ ظِئْرًا لِإِبْرَاهِيمَ فَأَخَذَ رَسُولُ اللّهِ ﷺ إِبْرَاهِيْمَ فَقَبَّلَه وَشَمَّه ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذلِكَ وَإِبْرَاهِيْمُ يَجُودُ بِنَفْسِه فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللّهِ ﷺ تَذْرِفَانِ. فَقَالَ لَه عَبْدُ الرَّحْمنِ بْنُ عَوْفٍ: وَأَنْتَ يَا رَسُولَ اللّهِ؟ فَقَالَ: «يَا ابْنَ عَوْفٍ إِنَّهَا رَحْمَةٌ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرى فَقَالَ: إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ وَلَا نَقُوْلُ إِلَّا مَا يُرْضِىْ رَبَّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا إِبْرَاهِيْمَ لَمَحْزُوْنُوْنَ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে আবূ সায়ফ কর্মকারের ঘরে প্রবেশ করলাম। তিনি ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) এর পুত্র ইব্রাহীমের ধাত্রীর স্বামী। রাসূলুল্লাহ (ﷺ) ইব্রাহীমকে কোলে তুলে নিলেন, চুমু খেলেন ও শুঁকলেন।এরপর আমরা আবার একদিন আবু সায়ফ-এর ঘরে গেলাম। এ সময় নবীতনয় মৃত্যু শয্যায়। (তার এ অবস্থা দেখে) রাসূলুল্লাহ (ﷺ) এর দুইচোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। এ অবস্থা দেখে ‘আবদুর রাহমান ইবনু ‘আওফ আরয করলেন, হে আল্লাহর রাসূল! আপনি কাঁদছেন! তিনি (ﷺ) বললেনঃ হে ইবনু ‘আওফ! এটা আল্লাহর রহমত। তারপরও তাঁর দুইচোখ বেয়ে পানি পড়তে লাগল। তিনি (ﷺ) বললেনঃ চোখ পানি বহাচ্ছে, হৃদয় শোকাহত। কিন্তু এরপরও আমাদের মুখ দিয়ে এমন শব্দ বেরুচ্ছে যার জন্য আমাদের পরওয়ারদিগার আমাদের উপর সন্তুষ্ট। হে ইব্রাহীম! আমরা তোমার বিচ্ছেদে খুবই শোকাহত। (বুখারী, মুসলীম) [১]
[১] সহীহ : বুখারী ১৩০৩, মুসলিম ২৩১৫, শু‘আবুল ঈমান ৯৬৮৮।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭২২-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর পুত্র ইব্রাহীমের প্রতি তাঁর মমতা ও শোকের ছবি দেখা যায়। তিনি তাঁকে কোলে নিয়েছেন, চুমু খেয়েছেন এবং স্নেহ প্রকাশ করেছেন। পরে যখন ইব্রাহীম মৃত্যুশয্যায় ছিলেন, তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর চোখ দিয়ে পানি পড়তে থাকে। সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি আল্লাহর রহমত। এরপর তিনি বলেন, চোখ পানি ঝরায়, হৃদয় শোক পায়; কিন্তু মুখে এমন কথা বলা যাবে না, যা আল্লাহকে অসন্তুষ্ট করে। এই হাদিস শোকের সময় কান্নাকে নিষিদ্ধ করে না, বরং কান্না ও ধৈর্যের সঠিক সীমা শেখায়। প্রিয়জনের বিচ্ছেদে কষ্ট হওয়া স্বাভাবিক, তবে অভিযোগ, বিলাপ বা অসন্তোষের কথা থেকে নিজেকে বাঁচানো মুমিনের আদব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রিয়জনের মৃত্যুতে চোখের পানি আসা স্বাভাবিক এবং এটি রহমতের প্রকাশ হতে পারে।
- শোকের সময় মুখে এমন কথা বলা উচিত নয়, যা আল্লাহর প্রতি অসন্তোষ বোঝায়।
- সন্তান ও পরিবারের প্রতি স্নেহ প্রকাশ নবী (صلى الله عليه وسلم)-এর সুন্দর আচরণের অংশ।
- সবর মানে অনুভূতিহীন হওয়া নয়; বরং কষ্টের মাঝেও আল্লাহকে সন্তুষ্ট রাখা।
