৫/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৪১-[২০] - জানাজা
মৃত ব্যক্তির জন্য কাঁদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৭৪১-[২০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৪১-[২০]
وَعَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمنِ أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ عَائِشَةَ وَذُكِرَ لَهَا أَنَّ عَبْدَ اللّهِ بْنَ عُمَرَ يَقُولُ: إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ عَلَيْهِ تَقُولُ: يَغْفِرُ اللّهُ لِأَبِىْ عَبْدِ الرَّحْمنِ أَمَا إِنَّه لَمْ يَكْذِبْ وَلَكِنَّه نَسِيَ أَوْ أَخْطَأَ إِنَّمَا مَرَّ رَسُولِ اللّهِ ﷺ عَلى يَهُودِيَّةٍ يُبْكى عَلَيْهَا فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ فِىْ قَبْرِهَا». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আমরাহ্ বিন্ত আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উম্মুল মু’মিনীন ‘আয়িশা (রাঃ) কে বলতে শুনেছি, তাঁকে বলা হল যে, ‘আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেছেন, জীবিতদের কান্নাকাটির কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেয়া হয়। ‘আয়িশা (রাঃ) বলেছেন, আল্লাহ আবু ‘আব্দুর রাহমানকে (ইবনু উমারের উপনাম) মাফ করুন। তিনি মিথ্যা কথা বলেননি। কিন্তু তিনি ভুলে গেছেন অথবা ইজতিহাদী ভুল করেছেন (ব্যাপার হলো) একবার রাসূলুল্লাহ (ﷺ) একজন ইয়াহুদী মহিলার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন তার কবরের পাশে লোকজন কাঁদছে। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর আত্মীয়-স্বজনরা তার জন্য কাঁদছে, আর এ মহিলাকে তার কবরে ‘আযাব দেয়া হচ্ছে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১২৮৯, মুসলিম ৯৩২, আত্ তিরমিযী ১০০৬, মুয়াত্ত্বা মালিক ৮০৩, আহমাদ ২৪৭৫৮, ইবনু হিব্বান ৩১২৩, সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১৯৯৫; শব্দ বিন্যাস মুসলিমের।
