৫/৭. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য কাঁদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৪৮-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৪৮-[২৭]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَاتَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللّهِ ﷺ فَبَكَتِ النِّسَاءُ فَجَعَلَ عُمَرُ يَضْرِبُهُنَّ بِسَوْطِه فَأَخَّرَه رَسُولُ اللّهِ ﷺ بِيَدِه وَقَالَ: «مَهْلًا يَا عُمَرُ» ثُمَّ قَالَ: «إِيَّاكُنَّ وَنَعِيْقَ الشَّيْطَانِ» ثُمَّ قَالَ: «إِنَّه مَهْمَا كَانَ مِنَ الْعَيْنِ وَمِنَ الْقَلْبِ فَمِنَ اللّهِ عَزَّ وَجَلَّ وَمِنَ الرَّحْمَةِ وَمَا كَانَ مِنَ الْيَدِ وَمِنَ اللِّسَانِ فَمِنَ الشَّيْطَانِ» . رَوَاهُ أَحْمَدُ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)–এর কন্যা যায়নাব (রাঃ) মারা গেলে মহিলারা কাঁদতে লাগল। উমর (রাঃ) হাতের কোড়া দিয়ে তাদেরকে আঘাত করলেন। এ অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) উমরকে সরিয়ে দিলেন এবং বললেন, উমর! কোমল হও। আর মহিলাদের বললেন, তোমরা তোমাদের গলার আওয়াজ শয়তান থেকে দূরে রাখো (অর্থাৎ চিৎকার করে ইনিয়ে বিনিয়ে কেঁদ না)। তারপর বললেন, যা কিছু চোখ (অশ্রু) ও হৃদয় (দুঃখ বেদনা ও শোক-তাপ) বের হয় তা আল্লাহর তরফ থেকেই বের হয়। এটা হয় রহ্মাতের কারণে। আর যা কিছু হাত ও মুখ হতে বের হয় তা হয় শায়ত্বনের তরফ থেকে। (আহ্মাদ) [১]
[১] য‘ঈফ : আহমাদ ২১২৭, মুসতাদরাক লিল হাকিম ৪৮৬৯, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৩৩৬১, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ২২১৫। আলবানী (রহঃ) বলেন, এর সানাদে ‘আলী ইবনু যায়দ ইবনে জাদ্‘আন একজন দুর্বল রাবী এবং ইউসুফ ইবনু মিহরান হাদীস বর্ণনায় দুর্বল।
