৫/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৪৯-[২৮] - জানাজা
মৃত ব্যক্তির জন্য কাঁদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৭৪৯-[২৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৪৯-[২৮]
وَعَنِ الْبُخَارِيِّ تَعْلِيْقًا قَالَ: لَمَّا مَاتَ الْحَسَنُ بْنِ الْحَسَنِ بْنِ عَليٍّ ضَرَبَتِ امْرَأَتُهُ الْقُبَّةَ عَلى قَبْرِه سَنَةً ثُمَّ رَفَعَتْ فَسَمِعَتْ صَائِحًا يَقُولُ: أَلَا هَلْ وَجَدُوْا مَا فَقَدُوْا؟ فَأَجَابَه اخَرُ: بَلْ يَئِسُوْا فَانْقَلَبُوْا
ইমাম বুখারী (রহঃ) হতে বর্ণিতঃ
ইমাম বুখারী সানাদবিহীন তা‘লীক্ব পদ্ধতিতে উল্লেখ করেন যে, যখন হাসান ইবনু ‘আলী (রাঃ)-এর ছেলে (ইমাম) হাসান মারা যান, তখন তাঁর স্ত্রী তাঁর কবরের উপর এক বছর পর্যন্ত তাঁবু খাটিয়ে রেখেছিলেন। তাঁবু ভাঙ্গার পর অদৃশ্য হতে শুনতে পেলেন, “এ তাঁবু খাটিয়ে কি তারা হারানো ধন ফিরে পেলো?” এ কথার জবাবে আবার (অদৃশ্য হতেই) অন্য একজন বলল, না! বরং নিরাশ হয়ে ফিরে গিয়েছে। [১]
[১] ইমাম বুখারী (রহঃ) (بَابُ هَا يُكْرَهُ مِنْ اِتِّخَازِ مَسَاجِدِ قُبُوْرًا) অধ্যায়ে সানাদ ছাড়াই এটি বর্ণনা করেছেন।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
