৫/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৫৫-[৩৪] - জানাজা

মৃত ব্যক্তির জন্য কাঁদা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৫৫-[৩৪]

وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «من قَدَّمَ ثَلَاثَةً مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ: كَانُوا لَه حِصْنًا حَصِيْنًا مِنَ النَّارِ» فَقَالَ أَبُو ذَرٍّ: قَدَّمْتُ اثْنَيْنِ. قَالَ: «وَاثْنَيْنِ». قَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ أَبُو الْمُنْذِرِ سَيِّدُ الْقُرَّاءِ: قَدَّمْتُ وَاحِدً. قَالَ: «وَوَاحِدًا». رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هذَا حَدِيْثٌ غَرِيْبٌ

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির জীবদ্দশায় তার তিনটি অপ্রাপ্তবয়স্ক সন্তান মারা যাবে, তারা তাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য অত্যন্ত মজবুত আশ্রয়স্থল হয়ে যাবে। (এ কথা শুনে) আবূ যার (রাঃ) বললেন, আমি তো দুইটি শিশু সন্তান হারিয়েছি। তিনি (ﷺ) বললেনঃ দুইটি হলেও হবে। কারীদের ইমাম উবাই ইবনু কা’ব (রাঃ), যার ডাকনাম ছিল ‘আবুল মুনযির, তিনি বললেন। আমিও তো একজন পাঠিয়েছি। অর্থাৎ আমার একটি সন্তান মারা গেছে। তিনি (ﷺ) বললেনঃ একটি হলেও এমন অবস্থা।(তিরমিযী, ইবনু মাজাহ; ইমাম তিরমিযী বলেন, হাদিসটি গরীব) [১]

[১] য‘ঈফ : আত্ তিরমিযী ১০৬১, ইবনু মাজাহ্ ১৬০৬, আহমাদ ৪০৭৭, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৫৭৫৪। ইমাম আত্ তিরমিযী (রহঃ) বলেছেন, আবূ ‘উবায়দাহ্ তার পিতা থেকে শ্রবণ করেননি। আর শায়খ আলবানী (রহঃ) বলেছেন, আবূ মুহাম্মাদ (যিনি ‘উমার-এর আযাদকৃত দাস) মাজহূল।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন