৫/৭. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য কাঁদা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৫৬-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৫৬-[৩৫]
وَعَنْ قُرَّةَ الْمُزَنِيِّ: أَنَّ رَجُلًا كَانَ يَأْتِي النَّبِيَّ ﷺ وَمَعَهُ ابْنٌ لَه. فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ: «أَتُحِبُّه؟» فَقَالَ: يَا رَسُولَ اللّهِ ﷺ أَحَبَّكَ اللّهُ كَمَا أُحِبُّه. فَفَقَدَهُ النَّبِيُّ ﷺ فَقَالَ: «مَا فَعَلَ ابْنُ فُلَانٍ؟» قَالُوا: يَا رَسُولَ اللّهِ مَاتَ. فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: «أَمَّا تُحِبُّ أَلا تَأْتِيَ بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلَّا وَجَدْتَه يَنْتَظِرُكَ؟» فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللّهِ لَه خَاصَّةً أَمْ لِكُلِّنَا؟ قَالَ: «بَلْ لِكُلِّكُمْ» . رَوَاهُ أَحْمَدُ
কুররাহ্ আল মুযানী (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি তার ছেলেকে সঙ্গে করে নবী (ﷺ)-এর নিকট আসতেন। তিনি (ﷺ) তাকে বললেন, তুমি কি তোমার ছেলেকে বেশী ভালবাসো? সে ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা‘আলা আপনাকে ভালবাসেন যেমনভাবে আমি তাকে ভালবাসি। (কিছুদিন পর একদিন নবী (ﷺ) ছেলেটিকে তার পিতার সাথে দেখতে পেলেন না।) তিনি জিজ্ঞেস করলেন, অমুক ব্যক্তির সন্তানের কি হলো? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল? তার ছেলেটি মারা গেছে। (এরপর ঐ ব্যক্তি উপস্থিত হলে) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি এ কথা পছন্দ করো না যে, তুমি (ক্বিয়ামাতের দিন) জান্নাতের যে দরজাতেই যাবে, সেখানেই তোমার সন্তানকে তোমার জন্য অপেক্ষারত দেখবে?এক ব্যক্তি আরয করল, হে আল্লাহর রাসূল! এ শুভসংবাদ কি শুধু এ ব্যক্তির জন্য নির্দিষ্ট, না সকলের জন্য? তিনি বললেন, সকলের জন্য। (আহ্মাদ) [১]
[১] সহীহ : নাসায়ী ১৮৭০, আহমাদ ১৫৫৯৫, সহীহ আত্ তারগীব ২০০৭।
