৬/০. অধ্যায়ঃ
যাকাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৭৮৩-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৭৮৩-[১২]
عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللّهِ قَالَ: جَاءَ نَاسٌ يَعْنِىْ مِنَ الْأَعْرَابِ إِلى رَسُولِ اللّهِ ﷺ فَقَالُوا: إِنَّ نَاسًا مِنَ الْمُصَدِّقِيْنَ يَأْتُوْنَا فَيَظْلِمُوْنَا قَالَ: فَقَالَ: «أَرْضُوْا مُصَدِّقِيْكُمْ وَإِنْ ظُلِمْتُمْ» رَوَاهُ أَبُو دَاوُدَ
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
(একবার) গ্রাম্য ‘আরাবদের কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হলেন। তারা জানান যে,যাকাত আদায়কারী কিছু লোক তাদের কাছে যায় এবং তারা তাদের ওপর যুল্ম করে। (এ কথা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাদেরকে খুশী রাখো। তোমাদের সাথে যুল্ম করলেও তাদের খুশী করো। (আবূ দাঊদ) [১]
[১] সহীহ : মুসলিম ৯৮৯, আবূ দাঊদ ১৫৮৯, নাসায়ী ২৪৬০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৫৩০। সহীহ আল জামি‘ আস্ সগীর ৯০১।
