৬/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৮২-[১১] - যাকাত আদায়কারীর সাথে আচরণ

যাকাত - দ্বিতীয় অনুচ্ছেদ

যাকাত আদায়কারীর সাথে সুন্দর আচরণ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৮২-[১১]

عَن جَابِرِ بْنِ عَتِيْكٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «سَيَأْتِيكُمْ رُكَيْبٌ مُبَغَّضُونَ فَإِذا جَاؤُوْكُمْ فَرَحِّبُوا بِهِمْ وَخَلُّوا بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَبْتَغُونَ فَإِنْ عَدَلُوا فَلِأَنْفُسِهِمْ وَإِنْ ظَلَمُوا فَعَلَيْهِمْ وَأَرْضُوهُمْ فَإِنَّ تَمَامَ زَكَاتِكُمْ رِضَاهُمْ وَلْيَدْعُوا لَكُمْ». رَوَاهُ أَبُو دَاوُدَ

জাবির ইবনু ‘আতীক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কাছে একটি ছোট কাফিলা (যাকাত আদায়কারী প্রশাসক) আসবেন। এরা লোকদের কাছে অযাচিত বিবেচিত হবে। তাই যখন তারা তোমাদের কাছে আসবে তখন স্বাগত জানাবে। তাদের কাছে যাকাতের মাল এনে জমা করবে। যদি তারা যাকাত উসূলে ইনসাফ করে তা তাদের উপকার করবে। আর যদি যুল্‌ম করে তাহলে তার পরিণাম ভোগ করবে। তোমরা যাকাত উসূলকারীদেরকে সন্তুষ্ট রাখবে। তোমাদের সকল সম্পদের যাকাত আদায় করাই হবে তাদের সন্তুষ্টির কারণ। যাকাত আদায়কারীদের উচিত হবে তোমাদের জন্য দোয়া করা। (আবূ দাঊদ)[১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৫৮৮, ইবনু আবী শায়বাহ্ ৯৮৩৯, য‘ঈফ আত্ তারগীব ৪৭৯, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৩২৯৭। শায়খ আলবানী (রহঃ) বলেছেন, এর সানাদে তিনটি ত্রুটি রয়েছে। প্রথমতঃ ‘আবদুর রহমান ইবনু জাবির একজন মাজহূল রাবী যেমনটি হাফিয ইবনু হাজার (রহঃ) বলেছেন। দ্বিতীয়তঃ সখর ইবনু ইসহাক একজন মাজহূল রাবী। তৃতীয়তঃ আবুল গুসন সম্পর্কে হাফিয ইবনু হাজার (রহঃ) বলেনঃ সে সত্যবাদী তবে ধারণা প্রবণ।

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৮২-[১১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে যাকাত আদায়ের সামাজিক আদব শেখানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যাকাত আদায়কারীরা মানুষের কাছে এমনভাবে আসবে যে অনেকের কাছে তারা অপছন্দনীয় মনে হতে পারে। তবু মুমিনের কাজ হলো তাদের স্বাগত জানানো এবং যাকাতের মাল তাদের কাছে এনে দেওয়া। হাদিসে আরও বলা হয়েছে, তারা যদি ইনসাফ করে, তা তাদের জন্য কল্যাণকর; আর যদি যুলম করে, তার দায় তাদের ওপর। অর্থাৎ মালিকের কাজ হলো নিজের যাকাত ঠিকভাবে আদায় করা। যাকাত উসূলকারীদের সন্তুষ্ট রাখার কথা বলা হয়েছে, কারণ সম্পদের পূর্ণ যাকাত আদায় করাই তাদের সন্তুষ্টির কারণ। হাদিসের শেষে বলা হয়েছে, আদায়কারীদের উচিত মানুষের জন্য দোয়া করা। তাই এই বর্ণনা যাকাত আদায়, প্রশাসনিক দায়িত্ব এবং পারস্পরিক ভদ্রতার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাত আদায়কারীদের সাথে রূঢ়তা না করে স্বাগত জানানো উচিত।
  • যাকাতের মাল গোপন না করে নির্ধারিতভাবে জমা দেওয়া মুমিনের দায়িত্ব।
  • আদায়কারী ইনসাফ করলে তার কল্যাণ, আর যুলম করলে তার দায় তার ওপর।
  • যাকাত আদায়কারীদের উচিত যাকাতদাতাদের জন্য দোয়া করা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন