৬/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮০৩-[১০] - যাকাত
যেসব জিনিসের যাকাত দিতে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৮০৩-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮০৩-[১০]
وَعَنْ مُوسَى بْنِ طَلْحَةَ قَالَ: عِنْدَنَا كِتَابُ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّه قَالَ: إِنَّمَا أَمَرَه أَنْ يَأْخُذَ الصَّدَقَةَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيْبِ وَالتَّمْرِ. مُرْسَلٌ رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ
মূসা ইবনু ত্বলহাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমাদের কাছে মু’আয এর ওই চিঠি বিদ্যমান আছে, যা নবী (ﷺ) তাঁর কাছে পাঠিয়েছিলেন। বস্তুত মু’আয বর্ণনা করেছেন, নবী (ﷺ) তাঁকে ‘গম’, ‘যব,’ ‘আঙ্গুর’ ও ‘খেজুরের’ যাকাত উসুল করতে আদেশ করেছেন। (এ হাদীসটি মুরসাল, শারহে সুন্নাতে বর্ণনা করা হয়েছে)[ [১]
[১] সহীহ : আহমাদ ২১৪৮৪, ইরওয়া ৮০১, শারহুস্ সুন্নাহ্ ১৫৮০।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
