৬/১. অধ্যায়ঃ

যেসব জিনিসের যাকাত দিতে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮০৫-[১২]

وَعَنْ سَهْلِ بْنِ أَبِىْ حَثْمَةَ حَدَّثَ أَنَّ رَسُولَ اللّهِ ﷺ كَانَ يَقُولُ: «إِذَا خَرَصْتُمْ فَخُذُوا وَدَعُوا الثُّلُثَ فَإِنْ لَمْ تَدَعُوا الثُّلُثَ فَدَعُوا الرُّبُعَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ

সাহল ইবনু আবূ হাস্‌মাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রসুলুল্লাহ (ﷺ) প্রায়ই বলতেন, তোমরা যখন (আঙ্গুর অথবা খেজুরের যাকাত আন্দাজ অনুমান করবে) তখন এর দুই-তৃতীয়াংশ নিয়ে নিবে। আর এক-তৃতীয়াংশ ছেড়ে দিবে। যদি এক-তৃতীয়াংশ দিতে না পার তাহলে অন্ততঃ এক-চতুর্থাংশ দিবে। (তিরমিয), আবু দাউদ, নাসায়ী) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৬০৫, আত্ তিরমিযী ৬৪৩, নাসায়ী ২৪৯১, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৩১৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৪৪৩, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৪৭৬। আলবানী (রহঃ) বলেছেন, এ সানাদে রাবী ‘আবদুর রহমান ইবনু মাস‘ঊদ ইবনু নাইয়্যার সম্পর্কে হাফিয যাহাবী (রহঃ) বলেছেন, সে একজন অপরিচিত রাবী।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন