৬/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮০৭-[১৪] - যাকাত
যেসব জিনিসের যাকাত দিতে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৮০৭-[১৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮০৭-[১৪]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ فِي الْعَسَلِ: «فِىْ كُلِّ عَشْرَةِ أَزُقٍّ زِقٌّ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: فِىْ إِسْنَادِه مَقَالٌ وَلَا يَصِحُّ عَنِ النَّبِيِّ ﷺ فِىْ هذَا الْبَاب كَثِيْرُ شَيْءٍ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মধুর যাকাত সম্পর্কে বলেছেন, প্রত্যেক দশ মশকে এক মশক যাকাত দেয়া ওয়াজিব। (তিরমিযী; তিনি [ইমাম তিরমিযী] বলেন, এ হাদীসের সানাদের ব্যাপারে কথাবার্তা আছে। রাসূলুল্লাহ (ﷺ) হতে উদ্ধৃত এ সম্পর্কিত অধিকাংশ হাদীস সহীহ নয়।) [১]
[১] সহীহ : আত্ তিরমিযী ৬২৯, শারহুস্ সুন্নাহ্ ১৫৮১, সহীহ আল জামি‘ আস্ সগীর ৪২৫২।
