৬/১. অধ্যায়ঃ
যেসব জিনিসের যাকাত দিতে হয় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮০৯-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮০৯-[১৬]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه: أَنَّ امْرَأَتَيْنِ أَتَتَا رَسُولَ اللّهِ ﷺ وَفِىْ أَيْدِيْهِمَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهُمَا: «تُؤَدِّيَانِ زَكَاتَه؟» قَالَتَا: لَا. فَقَالَ لَهُمَا رَسُولُ اللّهِ ﷺ: «أَتُحِبَّانِ أَنْ يُسَوِّرَكُمَا اللّهُ بِسِوَارَيْنِ مِنْ نَارٍ؟» قَالَتَا: لَا. قَالَ: «فَأَدِّيَا زَكَاتَه» رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هذَا حَدِيْثٌ قَدْ رَوَاهُ الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ نَحْوَ هذَا وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ وَابْنُ لَهِيعَةَ يُضَعَّفَانِ فِي الْحَدِيثِ وَلَا يَصِحُّ فِي هذَا الْبَابِ عَنِ النَّبِيِّ ﷺ شَيْءٌ
আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ
(একদিন) দুইজন মহিলা রাসুল (ﷺ) এর নিকট উপস্থিত হলেন। উভয়ের হাতে সোনার চুড়ি পরেছিল। রাসূল (ﷺ) বললেন তোমরা কি এগুলোর যাকাত দিয়েছ? তারা বলল “জ্বী না”। তিনি বললেন তোমরা কি চাও আল্লাহ’তাআলা (ক্বিয়ামতের দিন) তোমাদেরকে দুইটি আগুনের বালা পরাবেন? তারা বলল “না”। তখন তিনি বললেন, তাহলে এ সোনার যাকাত দিয়ে দাও। (তিরমিযী; তিনি বলেছেন, এ হাদিসটি এভাবে মুসান্না ইবনু সব্বাহ (রহঃ) ’আম্র ইবনু শু’আয়ব থেকে বর্ননা করেছেন। আর মুসান্না ইবনু সব্বাহ এবং ইবনু লাহী’আহ-কে [যিনি এ হাদীসের একজন বর্ণনাকারীর ব্যপারে] দুর্বল মনে করা হয়। আর এ বিষয়ে নবী (ﷺ) থেকে কোন সহীহ হাদীস বর্ণিত হয় নি।) [১]
[১] হাসান : তবে অন্য শব্দে। আত্ তিরমিযী ৬৩৭, শারহুস্ সুন্নাহ্ ১৫৮৩।
