১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮২-[৪৩] - ঈমান (বিশ্বাস)
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৮২-[৪৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮২-[৪৩]
وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ نَزَلَ الْقُرْآنُ عَلى خَمْسَةِ اَوْجُهٍ حَلَالٍ وَّحَرَامٍ وَّمُحْكَمٍ وَّمُتَشَابِهٍ وَّامْثَالٍ فَاَحِلُّوْا الْحَلَالَ وَحَرِّمُوْا الْحَرَامَ وَاعْمَلُوْا بِالْمُحْكَمِ وَامِنُوْا بِالْمُتَشَابِه وَاعْتَبِرُوْا بِالْاَمْثَالِ. هذَا لَفْظُ الْمَصَابِيْحِ وَرَوى الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الاِيْمَانِ وَلَفْظُه فَاعْمَلُوْا بِالْحَلَالِ وَاجْتَنِبُوا الْحَرَامَ وَاتَّبِعُوا الْمُحْكَمَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কুরআন পাঁচটি বিষয়সহ নাযিল হয়েছে:(১) হালাল(২) হারাম(৩) মুহ্কাম(৪) মুতাশাবিহ ও(৫) আমসাল (উপদেশপূর্ণ ঘটনা)। সুতরাং তোমরা হালালকে হালাল জানবে, হারামকে হারাম মনে করবে। মুহকামের উপর আমল করবে, মুতাশাবিহের সাথে ঈমান পোষণ করবে। আর আমসাল (উপদেশপূর্ণ কাহিনী) থেকে শিক্ষা গ্রহণ করবে। এটা মাসাবীহের বাক্য বিন্যাস। কিন্তু বায়হাক্বী শু’আবুল ঈমানে এরূপ বর্ণনা করেছেন: তোমরা হালালের উপর আমল কর, হারাম থেকে বেঁচে থাক এবং মুহকামের অনুসরণ কর। [১]
[১] খুবই দুর্বল: বায়হাক্বী ২২৯৩, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১৩৪৬। কারণ এ হাদীসের একজন রাবী ‘‘মুয়াবিক’’ দুর্বল। আর তার শিক্ষক ‘আবদুল্লাহ ইবনু সা‘ঈদ আল মুকরিবী খুবই দুর্বল এবং মিথ্যার অপবাদপ্রাপ্ত ব্যক্তি। ইমাম বায়হাক্বী ছাড়াও আরো কেউ কেউ হাদীসটি বর্ণনা করেছেন তবে সবগুলো সূত্রই দুর্বল।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
