১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮১-[৪২] - ঈমান (বিশ্বাস)
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১৮১-[৪২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮১-[৪২]
وَعَنْ اَنَسٍ أَنَّ رَسُولَ اللهِ ﷺ كَانَ يَقُولُ لَا تُشَدِّدُوا عَلى أَنْفُسِكُمْ فَيُشَدِّدُ اللهُ عَلَيْكُمْ فَإِنَّ قَوْمًا شَدَّدُوا عَلى أَنْفُسِهِمْ فَشَدَّدَ اللّهُ عَلَيْهِمْ فَتِلْكَ بَقَايَاهُمْ فِي الصَّوَامِعِ وَالدِّيَارِ وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলতেন: তোমরা নিজেদের নাফ্সের (আত্মার) উপর ইচ্ছা করে কঠোরতা করো না। কেননা পরবর্তীতে আল্লাহ না আবার তোমাদের উপর কঠোরতা চাপিয়ে দেন। পূর্বেও একটি জাতি (বানী ইসরাঈল) নিজেদের উপর কঠোরতা অবলম্বন করেছিল। তাই আল্লাহ তা‘আলাও তাদের উপর কঠোর বিধান চাপিয়ে দিলেন। গির্জায় ও ধর্মশালায় যে লোকগুলো আছে, এরা তাদেরই উত্তরাধিকারী।(কোরআনে উল্লেখ আছে) “তারা নিজেরাই নিজেদের জন্য ‘রাহ্বানিয়্যাত’ বা বৈরাগ্যবাদ-কে আবিষ্কার করেছিল। আমি তাদের উপর নির্ধারণ করিনি”- (সূরা আল হাদীদ ৫৭:২৭)। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৯০৪, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৩৪৬৮। কারণ এর সানাদে ‘‘সা‘ঈদ ইবনু ‘আবদুর রহমান ইবনু আবুল ‘আম্ইয়া’’ নামক একজন রাবী রয়েছেন যাকে ইবনু হিব্বান ব্যতীত কেউই বিশ্বস্ত বলেননি। আর হাফিয ইবনু হাজার তাকে হাদীসে শিথিল বলে আখ্যায়িত করেছেন।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
