১/৫. অধ্যায়ঃ
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৮০-[৪১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৮০-[৪১]
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ اِلَّا أُوتُوا الْجَدَلَ ثُمَّ قَرأ رَسُولُ اللهِ ﷺ هذِهِ الْاۤيَةَ : مَا ضَرَبُوهُ لَكَ اِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَاِبْنُ مَاجَةَ
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হিদায়াত প্রাপ্তির এবং হিদায়াতের উপর ক্বায়িম থাকার পর কোন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয় না, কিন্তু যখন তারা ধর্মীয় বিতণ্ডায় জড়িয়ে পড়ে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) পাঠ করলেন (অর্থ): “তারা বাক-বিতণ্ডা করার উদ্দেশ্য ছাড়া আপনার নিকট তা উত্থাপন করে না। প্রকৃতপক্ষে তারা হচ্ছে বাক-বিতণ্ডাকারী লোক”- (সূরাহ্ যুখরুফ ৪৩:৫৮)। [১]
[১] হাসান : আহমাদ ২১৬৬০, তিরমিযী ৩২৫৩, ইবনু মাজাহ্ ৪৩, সহীহুত্ তারগীব ১৪১।
