১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৯-[৪০] - কঠিন সময়ে আমল ধরে রাখা

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

যুগ বদলালেও আমল ছাড়া নয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৯-[৪০]

وَعَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّكُمْ فِي زَمَانٍ مَنْ تَرَكَ مِنْكُمْ عُشُرَ مَا أُمِرَ بِه هَلَكَ ثُمَّ يَأْتِي زَمَانٌ مَنْ عَمِلَ مِنْهُمْ بِعُشُرٍ مَا أُمِرَ بِه نَجَا. رَوَاهُ التِّرْمِذِيُّ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা এমন যুগে আছ, যে যুগে তোমাদের কেউ তার উপর নির্দেশিত বিষয়ের এক-দশমাংশও ছেড়ে দিলে সে ধ্বংসপ্রাপ্ত হবে। অতঃপর এমন এক যুগ আসবে, যখন কেউ যদি তার প্রতি নির্দেশিত বিষয়ের এক-দশমাংশের উপরও আমল করে সে পরিত্রাণ পাবে। [১]

[১] য‘ঈফ : তিরমিযী ২২৬৭, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ২/৬৮৪। কারণ এর সানাদে ‘‘নু‘আয়ম ইবনু হাম্মাদ’’ একজন রাবী রয়েছেন যিনি দুর্বল। আলবানী (রহঃ) বলেন : এর সানাদে নু‘আয়ম ইবনু হাম্মাদ নামে একজন দুর্বল রাবী রয়েছে যে বিষয়ে আমি اَلْأَحَادِيْثُ الضَّعِيْفَةُ وَالْمَوْضُوْعَةُ গ্রন্থে আলোচনা করেছি।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৯-[৪০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুই সময়ের কথা বলেছেন। প্রথম সময়ে তিনি সাহাবীদের উদ্দেশে বলেন, তোমরা এমন যুগে আছ, যখন নির্দেশিত বিষয়ের এক-দশমাংশও কেউ ছেড়ে দিলে সে ধ্বংসপ্রাপ্ত হবে। তারপর বলেন, এমন এক সময় আসবে, যখন কেউ তার প্রতি নির্দেশিত বিষয়ের এক-দশমাংশের উপরও আমল করলে সে পরিত্রাণ পাবে। হাদিসটি সময়ের কঠিনতা, আমলের মূল্য এবং দায়িত্বের পার্থক্য বোঝায়। এখানে মূল শিক্ষা হল, নিজের যুগের অবস্থা বুঝে আমলকে হালকা করা নয়; বরং যতটা সম্ভব আল্লাহর নির্দেশ ধরে রাখা। কঠিন সময়ে সামান্য আমলও অবহেলা করার মতো নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রত্যেক যুগে দ্বীনের নির্দেশ মানার চেষ্টা জরুরি।
  • কঠিন সময়ে আমল ধরে রাখা বিশেষ মূল্যবান হতে পারে।
  • নিজের দুর্বলতাকে অজুহাত না বানিয়ে সাধ্য অনুযায়ী আমল করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন