১/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৮-[৩৯] - হালাল রিজিক ও নিরাপদ আচরণ

কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ

হালাল রিজিক, সুন্নাহ ও মানুষের নিরাপত্তা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৮-[৩৯]

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ أَكَلَ طَيِّبًا وَعَمِلَ فِي سُنَّةٍ وَأَمِنَ النَّاسُ بَوَائِقَه دَخَلَ الْجَنَّةَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللهِ إِنَّ هذَا الْيَوْمَ لَكَثِيرٌ فِيْ النَّاسِ قَالَ وَسَيَكُونُ فِي قُرُونٍ بَعْدِي. رَوَاهُ التِّرْمِذِيُّ

আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি হালাল (রিয্‌ক্ব) খাবে, সুন্নাতের উপর আমল করবে এবং যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকবে, সে জান্নাতে যাবে। তখন এক ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর রাসূল! এ ধরনের লোক তো আজকাল অগণিত। তিনি (ﷺ) বললেন, (ইনশা-আল্লাহ) আমার পরবর্তী যুগেও এ ধরনের লোক থাকবে। [১]

[১] য‘ঈফ : তিরমিযী ২৫২০, য‘ঈফুত্ তারগীব ২৯, মুসতাদরাকে হাকিম ৪/১০৪। কারণ এ হাদীসে আবূ ওয়ায়িল থেকে ‘‘আবূ বিশর’’ নামে একজন রাবী রয়েছেন তিনি মূলত মাজহূল বা অপরিচিত। যদিও ভুলবশত ইমাম হাকিম হাদীসটি সহীহ বলেছেন এবং ইমাম যাহাবী (রহঃ) তা সমর্থন করেছেন।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৮-[৩৯]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তিনটি গুণের কথা বলেছেন: হালাল রিজিক খাওয়া, সুন্নাহর উপর আমল করা এবং যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকে। এমন ব্যক্তি জান্নাতে যাবে বলে হাদিসে এসেছে। একজন সাহাবী বলেন, এ ধরনের লোক তো তখন অনেক। রাসূল صلى الله عليه وسلم জানান, তাঁর পরবর্তী যুগেও এমন লোক থাকবে। হাদিসের শিক্ষা খুব বাস্তব—দ্বীন শুধু ব্যক্তিগত ইবাদত নয়; খাবার, আমল ও মানুষের সাথে আচরণও এর অংশ। হালাল রিজিক, সুন্নাহ অনুসরণ এবং কাউকে কষ্ট না দেওয়া—এই তিনটি বিষয় মিলেই সুন্দর মুসলিম চরিত্র গড়ে ওঠে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হালাল রিজিক খাওয়া দ্বীনি জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
  • সুন্নাহর উপর আমল মানুষের জীবনে সঠিক দিশা দেয়।
  • মানুষকে অনিষ্ট থেকে নিরাপদ রাখা ভালো চরিত্রের চিহ্ন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন