১/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৭-[৩৮] - উজ্জ্বল দ্বীন ও নবীর অনুসরণ
কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা - দ্বিতীয় অনুচ্ছেদ
স্বচ্ছ দ্বীন পেয়ে দ্বিধায় না পড়ার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৭৭-[৩৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৭৭-[৩৮]
وَعَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ ﷺ حِيْنَ اَتَاهُ عُمَرُ فَقَالَ اِنَّا نَسْمَعُ اَحَادِيْثَ مِنْ يَّهُوْدَ تُعْجِبُنَا اَفَتَرى اَنْ نَّكْتُبَ بَعْضَهَا فَقَالَ أَمُتَهَوِّكُوْنَ اَنْتُمْ كَمَا تَهَوَّكَتِ الْيَهُوْدُ وَالنَّصَارى لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً وَلَوْ كَانَ مُوْسى حَيًّا مَّا وَسِعَه إِلَّا اتِّبَاعِيْ. رَوَاهُ أَحْمَدُ والْبَيْهَقِىُّ فِىْ شُعَبُ الاِيْمَانِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, আমরা ইয়াহূদীদের নিকট তাদের অনেক ধর্মীয় কথাবার্তা শুনে থাকি। এসব আমাদের কাছে অনেক ভালো মনে হয়। এসব কথার কিছু কি লিখে রাখার জন্য আমাদেরকে অনুমতি দিবেন? রাসূল (ﷺ) বললেন, ইয়াহূদী ও নাসারাগণ যেভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, তোমরাও কি (তোমাদের দ্বীনের ব্যাপারে) এভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছ? আল্লাহর কসম! আমি তোমাদের কাছে একটি অতি উজ্জ্বল ও স্বচ্ছ দ্বীন নিয়ে এসেছি। মূসা (আঃ)-ও যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতেন, আমার অনুসরণ ব্যতীত তাঁর পক্ষেও অন্য কোন উপায় ছিল না। [১]
[১] হাসান: আহমাদ ১৪৭৩৬, বায়হাক্বী ১৭৭। ইমাম দারিমীও হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের সানাদটি দুর্বল। কারণ তাতে মুজালিদ ইবনু সা‘ঈদ নামে একজন দুর্বল রাবী রয়েছে। শায়খ আলবানী (রহঃ) বলেনঃ তবে আমার মতে হাদীসটি হাসান স্তরের। কারণ এর আরো অনেক শাহিদ সূত্র রয়েছে যার মাধ্যমে হাদীসটি হাসান স্তরে পৌঁছে যায়। اَلتَّحَوُّكُ (আত্ তাহাব্বুক) হলো না দেখেই কোন বিষয়ে জড়িয়ে পড়া। হাসান বসরী বলেনঃ হতবুদ্ধি, দিশেহারা, অসহায় হওয়া ইত্যাদি।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৭৭-[৩৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর কাছে বলেন, তারা ইয়াহূদীদের কাছ থেকে কিছু ধর্মীয় কথা শোনেন, যা ভালো মনে হয়; সেগুলোর কিছু লিখে রাখার অনুমতি চান। রাসূল صلى الله عليه وسلم তখন বলেন, তোমরাও কি ইয়াহূদী ও নাসারাদের মতো দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছ? তিনি জানান, তিনি একটি উজ্জ্বল ও স্বচ্ছ দ্বীন নিয়ে এসেছেন। এমনকি মূসা (আঃ) জীবিত থাকলেও তাঁর অনুসরণ ছাড়া উপায় থাকত না। হাদিসের মূল শিক্ষা হল, নবী صلى الله عليه وسلم-এর আনীত দ্বীন যথেষ্ট পরিষ্কার। মুসলিমের পথ হলো রাসূলের অনুসরণ, বিভ্রান্ত ধারার প্রতি অযথা টান নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূল صلى الله عليه وسلم-এর আনা দ্বীন পরিষ্কার ও পর্যাপ্ত পথনির্দেশ।
- অন্য ধর্মীয় উৎস দেখে দ্বীনে দ্বিধাগ্রস্ত হওয়া ঠিক নয়।
- নবী صلى الله عليه وسلم-এর অনুসরণই মুসলিমের মূল পথ।
